মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে যশোর কোতোয়ালী থানায় জিডি

কাগজ সংবাদ
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৩:০৭ পিএম
সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে যশোর কোতোয়ালী থানায় জিডি

যশোরে পেশাগত দায়িত্ব পালন করে একটি ভিডিও প্রকাশের জেরে এক সাংবাদিককে ভিডিও মুছে ফেলার চাপ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে যশোর কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক মো. তারিক হাসান (বিপুল)।

জিডি সূত্রে জানা যায়, গত ৫ জুন রাতে যশোরের দড়াটানা এলাকায় একটি রিকশা ও একটি প্রাইভেটকার চালকের মধ্যে সংঘর্ষের ঘটনা তিনি ভিডিও ধারণ করে গণমাধ্যমে প্রকাশ করেন। পরে ৬ জুন বিকেল আনুমানিক ৫টা ৩৬ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি মোবাইল ফোনে যোগাযোগ করে প্রকাশিত ভিডিওটি মুছে ফেলার জন্য চাপ প্রয়োগ করে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, ভিডিও অপসারণে আপত্তি জানালে ওই ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভিডিও ডিলিট না করলে বড় ধরনের ক্ষতি ও প্রাণনাশের হুমকি দেয়। এতে তিনি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করেছেন।

সাংবাদিক মো. তারিক হাসান (বিপুল) জানান, পেশাগত দায়িত্ব পালনের সময় এ ধরনের হুমকি ব্যক্তি স্বাধীনতা ও সংবাদ সংগ্রহের কাজে গুরুতর বাধা সৃষ্টি করে। তাই ভবিষ্যৎ নিরাপত্তা ও আইনগত প্রতিকারের স্বার্থে তিনি সাধারণ ডায়েরি করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

X