মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

যশোর জিলা স্কুলের ‘ফিউচার সায়েন্টিস্ট’ দলের ইন্দোনেশিয়ায় গোল্ড মেডেল অর্জন

কাগজ সংবাদ
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১০:১২ পিএম
যশোর জিলা স্কুলের 'ফিউচার সায়েন্টিস্ট' দল ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় গোল্ড মেডেল অর্জন করেছে। ছবি: গ্রামের কাগজ

যশোর জিলা স্কুলের ‘ফিউচার সায়েন্টিস্ট’ দল ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় গোল্ড মেডেল অর্জন করেছে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি বিশ্ববিদ্যালয়ে শুক্রবার এই প্রতিযোগিতায় জিলা স্কুলের দল গোল্ড মেডেল অর্জন করে।

দলটির সদস্য এস এম জাওয়াদ হোসেন ও রাইয়ান সাদিক দীর্ঘদিন ধরে বিজ্ঞান, প্রযুক্তি, রোবোটিক্স এবং উদ্ভাবনভিত্তিক বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করে আসছেন। তাদের গবেষণামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা এবং প্রযুক্তিগত দক্ষতার স্বীকৃতি হিসেবেই আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ এসেছে। দলনেতা জাওয়াদ হাসান দিবা শিফটের ও রায়হান সাদিক প্রভাতি শিফটের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।

যশোর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষাক জয়নুল আবেদীন জানান, যশোর জিলা স্কুলের ‘ফিউচার সায়েন্টিস্ট’ দল ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় গোল্ড মেডেল অর্জন করেছে। জাকার্তার Universitas Negeri Jakarta(UNJ) বিশ্ববিদ্যালয়ে সপ্তাহব্যাপি প্রতিযোগিতায় ৫৫টি দেশের ২০০ প্রতিযোগী অংশগ্রহণ করেন। এদের মধ্যে থেকে আন্তর্জাতিক পর্যায়ে এই অর্জন নিঃসন্দেহে অনেক গর্বের।

এস এম জাওয়াদ হোসেন ও রাইয়ান সাদিক জানান, ‘ফিউচার সায়েন্টিস্ট’ দলের উদ্ভাবনী প্রকল্পগুলো বাস্তব জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে প্রযুক্তির কার্যকর প্রয়োগকে গুরুত্ব দেয়। আন্তর্জাতিক মঞ্চে নিজেদের উদ্ভাবন উপস্থাপনের মাধ্যমে তারা বাংলাদেশের তরুণ প্রজন্মের সৃজনশীলতা, দক্ষতা ও সম্ভাবনাকে বিশ্ব দরবারে তুলে ধরতে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

তারা আরও জানান, এটি কেবল একটি পদক অর্জনের গল্প নয়; এটি বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের স্বপ্নকে বিশ্বমঞ্চে তুলে ধরার একটি পদক্ষেপ। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমরা গর্বিত। এই অর্জন আমাদের দীর্ঘ পরিশ্রম, গবেষণা, উদ্ভাবনী চিন্তা এবং সকলের দোয়া ও সমর্থনের ফল। এই সাফল্যের জন্য আমরা আমাদের শিক্ষক, অভিভাবক এবং সকল শুভাকাক্সক্ষীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X