বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

যশোরে ভগ্নিপতি-শ্যালককে মারধরের ঘটনায় মামলা, আসামি ৪

কাগজ সংবাদ
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৯:২৫ পিএম
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

যশোর সদর উপজেলার হামিদপুরে ভগ্নিপতি ও শ্যালককে মারধর করে জখম করার ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

এ ঘটনায় হামিদপুর গ্রামের আকবর হোসেন (৫৭) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন একই গ্রামের জালাল দেওয়ানের ছেলে বাবুল আহম্মেদ (৪৩), পাঁচু দেওয়ানের ছেলে এনামুল আহম্মেদ (৫৫), রবিউল ইসলামের স্ত্রী খুশি বেগম (৪৩) এবং আরও একজন।

এজাহারে আকবর হোসেন উল্লেখ করেন, আসামিদের সঙ্গে তার পূর্ব শত্রুতা ছিল। এ কারণে তারা দীর্ঘদিন ধরে তার ক্ষতি করার চেষ্টা করে আসছিল।

ঘটনার দিন গত ৩ জুন রাত ৮টার দিকে তিনি ও তার শ্যালক রাহেল বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় আসামিরা চাকু, দা, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

হামলায় আকবর হোসেন ও তার শ্যালক রাহেলকে মারধর করে জখম করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা চলে যাওয়ার সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করে এবং হত্যার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এতে মোটরসাইকেলের প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও এজাহারে বলা হয়েছে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ গত ৫ জুন রাতে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলন ছড়িয়ে পড়ছে, রাহুলের পাঁচ দফা দাবি

তেলাপোকার রাজনীতি নাকি তরুণদের বিদ্রোহ?

ভাইরাল ভিডিও নিয়ে মোংলায় বিক্ষোভ, জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ

তিস্তার পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

‘ছি ছি নজরুল, লজ্জায় বাঁচি না’

ভরা মৌসুমেও ইলিশের সংকট

ইনফ্যান্তিনোর পদত্যাগ দাবি তেবাসের

লক্ষ্মীপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

ইরানে মার্কিন হামলা, সামরিক স্থাপনায় ব্যাপক বিস্ফোরণ

আটকের ২ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হলো রাহুল–প্রিয়াঙ্কাকে

মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা-স্পেন ফের মুখোমুখি করার প্রস্তাব

ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি

জামায়াত এমপির থেকে কত বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী?

বিশ্বকাপের সেরা একাদশে মনোনয়ন পেলেন ভোজিনহা

যশোরসহ দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আজ স্বর্ণের ভরি কত?

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতায় বড় পরিবর্তনের উদ্যোগ ইসির

নড়াইলে হত্যা মামলার প্রধান আসামি রাজিব র‌্যাবের হাতে আটক

গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি

টিভিতে আজকের খেলার সূচি

X