মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

চিত্রাঙ্কনে মুখর যশোর, নতুন বাংলাদেশ গড়ার ডাক নার্গিস বেগমের

কাগজ সংবাদ
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৮:৪৬ পিএম
শনিবার জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যশোর জেলা মহিলা দলের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণে অধ্যাপক নার্গিস বেগম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ছবি: গ্রামের কাগজ

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে “ফ্যাসিস্টের পতনের” পর জনগণের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। এখন সময় এসেছে জনগণের প্রত্যাশিত নতুন বাংলাদেশ গড়ে তোলার।

শনিবার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যশোর জেলা মহিলা দলের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সকালে জেলা বিএনপি কার্যালয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয় এবং বিকেলে পৌর কমিউনিটি সেন্টারে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি অধ্যাপক নার্গিস বেগম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে ভূমিকা রেখেছেন এবং শিশুদের প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি’র মতো উদ্যোগ গ্রহণ করেছিলেন। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি শিশুদের সাংস্কৃতিক ও খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে।

তিনি আরও বলেন, শহীদ জিয়াই নারীদের নিরাপদ কর্মসংস্থান ও দেশ গঠনের কাজে সম্পৃক্ত করার মাধ্যমে নারী জাগরণের সূচনা করেন, যা পরবর্তীতে বেগম খালেদা জিয়া আরও সম্প্রসারিত করেন। দলের নেতাকর্মীদের নতুন করে শপথ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে যেন কোনো দেশবিরোধী শক্তি সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে না পারে এবং স্বাধীনতা হরণ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে যশোর জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান সভাপতিত্ব করেন এবং নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু এবং সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, সাংগঠনিক সম্পাদক নাহিদা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক রাফাত আরা ডলি, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ফিরোজা মোস্তফা, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ, সিনিয়র সহসভাপতি সেলিনা পারভীন শেলী ও সাধারণ সম্পাদক মনোয়ারা মোস্তফা প্রমুখ।

তিনটি গ্রুপে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অর্ধশতাধিক প্রতিযোগী অংশ নেয়। ফলাফলে ‘ক’ গ্রুপে নুর আজমিয়া ফাতেমা প্রথম, আনিশা তাবাসসুম দ্বিতীয় ও জাওয়াদ আফনান তৃতীয় স্থান অর্জন করে। ‘খ’ গ্রুপে আইয়ান রেজা প্রথম, কাজী আয়াত সমৃদ্ধি দ্বিতীয় ও রাদ এহতেশাম তৃতীয় হয়। ‘গ’ গ্রুপে জুনায়েদ হোসেন প্রথম, সোহান দ্বিতীয় ও সোনালী আহমেদ সুচি তৃতীয় স্থান লাভ করে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের কাছে মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

দিল্লিমুখী পাঞ্জাবের হাজারো কৃষক, চাপে মোদি সরকার

তিন দফা দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকদের আন্দোলন

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

এই কষ্ট অনেক দিন থাকবে : ডি পল

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

X