মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

যশোরে বজ্রপাতে গরুসহ কিশোর নিহত

কাগজ সংবাদ
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৮:১৯ পিএম
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নে বজ্রপাতে মো. রুবেল হোসেন (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। একই ঘটনায় আব্দুর রশিদ (৪৫) নামে এক কৃষক গুরুতর আহত হয়েছেন। এছাড়া পৃথক ঘটনায় সদর উপজেলার চুড়মনকাটি ইউনিয়নের দৌগাছিয়া গ্রামে বজ্রপাতে একটি গরুরও মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেলে সদর উপজেলার চান্দুটিয়া গ্রামের পশ্চিম মাঠে এ দুর্ঘটনা ঘটে। আহত আব্দুর রশিদকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

নিহত রুবেল হোসেন চান্দুটিয়া গ্রামের শিপন হোসেনের ছেলে। আহত কৃষক আব্দুর রশিদ একই গ্রামের আব্দুস সালামের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ৩টার দিকে রুবেল মাঠ থেকে বাড়ি ফিরছিল। একই সময় আব্দুর রশিদও গরু নিয়ে বাড়ির পথে ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে রুবেল ঘটনাস্থলেই মারা যায়। অন্যদিকে আব্দুর রশিদ গুরুতর আহত হয়ে মাঠে অচেতন অবস্থায় পড়ে থাকেন।

পরে একটি পাওয়ার ট্রিলার চালক মাঠ থেকে ফেরার পথে তাকে দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। স্বজনরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আব্দুর রশিদের ভাই হাবিবুর রহমান জানান, বজ্রপাতের আঘাতে রুবেলের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। তার ভাই আব্দুর রশিদকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, একই দিনে চুড়মনকাটি ইউনিয়নের দৌগাছিয়া গ্রামে ফরিদ উদ্দিনের একটি গরু বজ্রপাতে মারা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে নিহত রুবেল হোসেনের পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X