মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

যশোরে ব্ল্যাকমেইলিং ও অপরাধচক্রের দুই সদস্য গাঁজাসহ আটক

ভ্রাম্যমাণ আদালতে সাজা
কাগজ সংবাদ
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৪:১৫ পিএম
যশোরে ব্ল্যাকমেইলিং ও অপরাধচক্রের দুই সদস্য গাঁজাসহ আটক

শহরের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও ব্ল্যাকমেইলিং সিন্ডিকেটের দুই সদস্যকে গাঁজাসহ আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে যশোর শহরের এসপি বাংলো মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। আটকরা হলেন, গোড়াপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে মেহেদী হাসান এবং আরবপুর এলাকার গোলাম মোস্তফার ছেলে জসিম।

উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অলোক কুমার দে জানান, মেহেদী ও জসিম দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। বিশেষ করে নির্জন স্থানে অবস্থানরত যুবক-যুবতীদের লক্ষ্য করে তাদের ছবি তুলে পরিবারের কাছে পাঠানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়া চুরি, ছিনতাই ও নানা ধরনের অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, বিষয়টি পুলিশ সুপারের নজরে এলে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের অবস্থান শনাক্ত করা হয়। শনিবার দুপুরে এসপি বাংলো এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে গাঁজাও উদ্ধার করা হয়।পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেহেদী হাসানকে দুই মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং জসিমকে ৪৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। সাজা কার্যকরের জন্য পরে তাদের যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

X