মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

অভয়নগরে রাষ্ট্রিয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

জাকির হোসেন হৃদয়, ভ্রাম্যমান প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০১:১৫ পিএম
অভয়নগরে রাষ্ট্রিয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

যশোরের অভয়নগর উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো. মেজবাউল ইসলামের (৭৮) দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (৫ জুন) রাত ৯টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া গ্রামে নিজ বাড়ির সামনে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।

অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। অভয়নগর থানার একটি চৌকশ দল গার্ড অনার প্রদান করেন। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা কমা- সংসদের নেতৃবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মরহুমের পরিবার সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা মো. মেজবাউল ইসলাম শুক্রবার (৫ জুন) দুপুর ২ টার দিকে খুলনার সোনাডাঙা হেল্থ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

X