মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

যবিপ্রবি এলাকায় মিছিলের প্রস্তুতিকালে যুবলীগ নেতা বাদল আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১০:৩৮ এএম
যবিপ্রবি এলাকায় মিছিলের প্রস্তুতিকালে যুবলীগ নেতা বাদল আটক

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) সংলগ্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক সংগঠনের পক্ষে মিছিলের প্রস্তুতির অভিযোগে যুবলীগ নেতা ও বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত কর্মচারী বদিউজ্জামান বাদলকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে পরিচালিত অভিযানে তাকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, স্থানীয় আমবটতলা বাজার এলাকায় বদিউজ্জামান বাদল, আরশাদ আলী এবং তাদের কয়েকজন সহযোগী নিষিদ্ধ সংগঠনের পক্ষে একটি মিছিলের প্রস্তুতি নিচ্ছেন—এমন তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বদিউজ্জামান বাদলকে আটক করা হয়।

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির এএসআই নিয়ামুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে বাদলের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, তবে বাদলকে আটক করা সম্ভব হয়।

এদিকে, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিষয়টি নিয়ে পুলিশের একটি বিশেষ টিম কাজ করছে এবং আটক বদিউজ্জামান বাদলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

X