মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

যশোরে কৃষক দল নেতা  মহসিন আলীকে শোকজ  

কাগজ সংবাদ
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৭:৪১ পিএম
কৃষক দল নেতা মহসিন আলী

যশোর সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মহসিন আলীর বিরুদ্ধে হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে শোকজ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক। এর আগে গত ২৭ মে সদর উপজেলার দেয়াড়া মডেল ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসূল তার বিরুদ্ধে হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে জেলা ও উপজেলা বিএনপি'র সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগে গোলাম রসূল উল্লেখ করেন, গত ২৬ মে বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে মসজিদে আজান দেওয়াকে কেন্দ্র করে তার ছোট ভাইয়ের সঙ্গে একই গ্রামের আতি মোড়লের বাক-বিতণ্ডা হয়। ওই ঘটনার জের ধরে সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মহসিন আলীর নেতৃত্বে ফরিদপুর পুরাতন বাজার এলাকায় তাকে ও তার ভাতিজা হান্নান বিশ্বাসকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী ইউসুফ আলী বলেন, জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার কথা বলে তার ছেলে পলাশের মাধ্যমে ৫০ হাজার টাকা নেওয়া হয়েছিল।

আরেক ভুক্তভোগী জাকির হোসেন দাবি করেন, বঙ্গবাসী সমিতির নামে তার কাছ থেকে ৪০ হাজার টাকা নেওয়া হয়েছিল। তবে পরে সেই টাকা ফেরত দেওয়া হয়েছে। অপর এক ব্যক্তি সুলতান অভিযোগ করেন, তাকে বাজারে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। তবে রাজনৈতিক প্রভাবের কারণে তিনি তখন প্রতিবাদ করেননি।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত কৃষক দল নেতা মহসিন আলী বলেন, তার বিরুদ্ধে দলীয় সভাপতি ও সেক্রেটারির কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বিষয়টি তিনি জানেন। তার দাবি, রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি পক্ষ তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

তিনি বলেন, আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। সাংবাদিকরা সঠিকভাবে তদন্ত করুন। অভিযোগ প্রমাণিত হলে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে পারেন। এ বিষয়ে সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক জানান, কৃষক দলের সদস্য সচিব মহসিন আলীকে প্রাথমিকভাবে শোকজ করা হয়েছে। শোকজের জবাব পাওয়ার পর তার বিরুদ্ধে অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X