মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

যশোরে জমি বিরোধকে কেন্দ্র করে হামলায় এক ব্যক্তি আহত, থানায় অভিযোগ

কাগজ সংবাদ
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১২:০৯ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৬, ১২:১৩ পিএম
গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত কামরুল ইসলাম । ছবি : গ্রামের কাগজ

যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ছোট বালিয়াডাঙ্গা গ্রামে প্রতিপক্ষের হামলায় কামরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন।

আহত কামরুল ইসলাম জানান, তাদের ১১ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে তার দুই ভাই গোলাম হোসেন ও আক্তার হোসেনের সঙ্গে বিরোধ চলছিল। ইতিমধ্যে ওই জমিতে আদালতের ১৪৪ ধারা জারি রয়েছে।

তিনি অভিযোগ করেন, ৩ জুন সকাল ৮ টার দিকে আদালতের নির্দেশ অমান্য করে গোলাম হোসেন ও আক্তার হোসেন অজ্ঞাত ৪/৫ জনকে সাথে নিয়ে জমিতে বেড়া দিতে আসেন। এ সময় তিনি বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আহত কামরুল ইসলামের আরও অভিযোগ, ৪ জুন সকালে থানায় লিখিত অভিযোগ তুলে নিতে তাকে হাসপাতালে গিয়ে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X