মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

যশোরে হত্যার হুমকির ভয়েস রেকর্ডে অন্যের ছবি ব্যবহার, গ্লোবাল টিভির বিরুদ্ধে থানায় জিডি

কাগজ সংবাদ
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৯:৩৭ এএম
যশোরে হত্যার হুমকির ভয়েস রেকর্ডে অন্যের ছবি ব্যবহার, গ্লোবাল টিভির বিরুদ্ধে থানায় জিডি

যশোরে এক উপসহকারী প্রকৌশলীকে হত্যার হুমকির অভিযোগসংবলিত একটি মোবাইল কথোপকথনের অডিও প্রচারের সময় ছবিতে ব্যবহার করা হয়েছে নরেন্দ্রপুরের ব্যবসায়ী সেলিম রেজার ছবি। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে। ওই কল রেকর্ডে উপসহকারী প্রকৌশলীকে জবাই করে হত্যার হুমকির বক্তব্যের সঙ্গে নরেন্দ্রপুরের বিশিষ্ট ব্যবসায়ী সেলিম রেজার ছবি প্রদর্শন করা হয়। এতে বিব্রত ও ক্ষুব্ধ হয়ে নিরাপত্তা এবং ভবিষ্যৎ আইনি সুরক্ষার স্বার্থে বৃহস্পতিবার মধ্যরাতে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী সেলিম রেজা। যার জিডি নাম্বার-৩৮৩।

জিডি সূত্রে জানা যায়, মো. সেলিম রেজা যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকার জিরাট গ্রামের প্রাত্তন চেয়ারম্যান আলতাফ হোসেনের ছেলে। তিনি অভিযোগ করেন, তার ছবি ব্যবহার করে একটি ভিডিও প্রচার করা হয়েছে, যেখানে তার ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে। ভিডিওতে যে ব্যক্তির কণ্ঠস্বর ও বক্তব্য শোনা যায়, তিনি সেলিম রেজা নন বলে দাবি করেছেন।

জিডিতে আরও উল্লেখ করা হয়, ভিডিওতে তার ছবির নিচে ‘ঠিকাদারের ছোট ভাই’ পরিচয় ব্যবহার করা হয়েছে। অথচ তিনি কিংবা তার বড় ভাই কেউই ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত নন এবং তাদের কোনো ঠিকাদারি লাইসেন্সও নেই। তার দাবি, টেলিভিশন চ্যানেল হিসেবে পরিচিত গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই তার ছবি ব্যবহার করে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করেছে।

সেলিম রেজা জানান, গত ৪ জুন বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তিনি বিষয়টি জানতে পারেন। পরে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে তিনি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তার আশঙ্কা, এ ধরনের মিথ্যা প্রচারণা তার ব্যক্তিগত ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করতে পারে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে গ্লোবাল টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি ওবাইদুল ইসলাম অভি জানান, চাঁচড়ার এক ঠিকাদারের ভাইয়ের বক্তব্য প্রচার করা হয়েছিল। তবে ছবিটি আসলেই ওই ব্যক্তির কি না, তা যাচাই করা হয়নি বলে তিনি স্বীকার করেন। তিনি আরও জানান, ভিডিওটি অপসারণের জন্য টেলিভিশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে চাঁচড়ার ওই ঠিকাদারের ভাই সেলিম বলেন, গ্লোবাল টিভির প্রতিনিধি ওবাইদুল ইসলাম তার সঙ্গে কথা বলেছিলেন। পাশাপাশি ব্যবহৃত ছবিটিও তার নয় বলে নিশ্চিত হওয়া গেছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান, বিষয়টি গুরুত্বের সাথে নেয়া হয়েছে। তদন্ত শুরু করেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

X