বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
মাঝারি তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন

সর্বোচ্চ তাপমাত্রার আগুনে পুড়ছে যশোর

কাগজ সংবাদ
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ১০:২৮ পিএম
ছবি: সংগৃহীত।

মাঝারি তাপপ্রবাহে সর্বোচ্চ তাপমাত্রার আগুনে পুড়ছে যশোর। বুধবার থেকে শুরু হওয়া মাঝারি তাপপ্রবাহের মধ্যেই বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। এদিন দেশের সর্বোচ্চ ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে এদিন দিনাজপুরেও একই তাপমাত্রা বিরাজ করেছে। অব্যাহত এই তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর আগে প্রায় দু’সপ্তাহ ধরেই যশোরে মৃদু তাপপ্রবাহ বিরাজ করছে। এদিকে, দেশের মোট ৪৮টি জেলার ওপর মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর; এই পরিস্থিতির বদল হচ্ছে না শনিবারের আগে।

যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির নিয়ন্ত্রণাধীন আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার যশোর জেলায় সর্বোচ্চ ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা দেশের সর্বোচ্চ। আর বুধবার যশোর জেলায় সর্বোচ্চ ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। গত দুদিন ধরেই যশোর মাঝারি তাপপ্রবাহের আগুনে পুড়ছে যশোর। আর গত প্রায় দু’সপ্তাহের বেশি সময় ধরে যশোরে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এর মধ্যে দু-একদিন বৃষ্টি হলে সামান্য সময়ের জন্য তাপমাত্রা কমলেও তাতে পরিস্থিতির কোনো উত্তরণ হয়নি।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের মোট ৪৮টি জেলার ওপর মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতির বদল হচ্ছে না শনিবারের আগে।

বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, ঢাকা বিভাগের ১৩টি জেলা, রাজশাহী বিভাগের ৮ জেলা, রংপুর বিভাগের ৮ জেলা, খুলনা বিভাগের ১০ জেলা, বরিশাল বিভাগের ৬ জেলাসহ চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। শনিবারের আগে এ তাপপ্রবাহ কমার সম্ভাবনা কম বলে জানিয়েছেন অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির।

তিনি বলেন, “দেশের উত্তর-পূর্বাঞ্চলে ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু জায়গায় এখন বৃষ্টি হচ্ছে। ফলে উত্তর-পূর্বাঞ্চলে তাপমাত্রা কিছুটা কম আছে। শনিবারের আগে দেশের অন্যান্য অঞ্চলে বেশি বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। ফলে এদিকটায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে।

“তাপপ্রবাহের কবলে থাকা এলাকাগুলোতে বিক্ষিপ্তভাবে কিছু বৃষ্টিপাত হলে সাময়িক সময়ের জন্য তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে তাপপ্রবাহ কাটিয়ে উঠবে না। শনিবারের পর এ অঞ্চলগুলোতে ভারি বৃষ্টি হলে তাপপ্রবাহ কমে আসবে।”

এদিকে, মাঝারি তাপপ্রবাহে গোটা যশোরাঞ্চলের প্রাণ-প্রকৃতি দগ্ধ হয়ে যাচ্ছে। বিশেষ করে দুপুরের দিকে রাস্তা, ঘাট, ফসলের ক্ষেতে মরুর উত্তাপ বিরাজ করছে। ঘরের বাইরে বের হলেই আগুনের হল্কা গায়ে লাগছে। শ্রমজীবী মানুষ রয়েছেন চরম ভোগান্তিতে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সূর্যের তাপ এতই বেশি যে, খোলা আকাশের নিচে হাঁটলেও গরম বাতাস শরীর ঝলসে যাচ্ছে। যাত্রাপথে ছাতা মাথায় দিয়ে তাপ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন অনেকেই। স্বস্তি পেতে শ্রমজীবী মানুষ রাস্তার পাশে জিরিয়ে নিচ্ছেন, আবার কেউ কেউ হাতে মুখে পানি দিয়ে ঠান্ডা হওয়ার চেষ্টা করছেন। কেউবা শরবর, আখের রস, স্যালাইন পানিতে শরীর শীতল করার চেষ্টা করছেন। সারাদিনের এই তাপপ্রবাহের পর সন্ধ্যারাতে সামান্য বৃষ্টি হলেও তাতে গরম কাটেনি।

যশোর শহরের সার্কিট হাউজ মোড়ে ডাব বিক্রেতা জলিল হোসেন জানান, প্রচন্ড গরমে অনেক মানুষ ডাব খেতে আসছে। কিন্তু গরমে ডাবের পানিও যেনো গরম হয়ে যাচ্ছে। আর রোদে দাঁড়িয়ে ডাব বিক্রি করতে নিজের জানই বের হয়ে যাচ্ছে।

যশোর শহরের খড়কি এলাকার রিকসা চালক রফিকুল ইসলাম বলেন, প্রচন্ড গরমে গায়ে যেনো আগুনের ধাক্কা লাগছে। একটু রিকসা চালালেই ঘামে গা ভিজে যাচ্ছে। গরমে মাথা ঘুরে উঠছে। গরমে রিকসা চালালে গায়ে যেনো আগুনের ছ্যাকা লাগছে। তারপরও রিকসা চালাতে হচ্ছে। কিন্তু ঠিকমত ভাড়া পাওয়া যাচ্ছে না। গরমে বাইরে মানুষ কম আসছে।

যশোর শহরের রায়পাড়া এলাকার রিকসা চালক আলী হোসেন বলেন, গরমে রিকসা চালালে গায়ে যেনো আগুনের ছ্যাকা লাগছে। তারপরও রিকসা চালাতে হচ্ছে। কিন্তু ঠিকমত ভাড়া পাওয়া যাচ্ছে না। দড়াটানা চৌরাস্তা থেকে শহরের বিভিন্ন এলাকায় ভাড়া নিয়ে গেলেও খালি ফিরে আসতে হচ্ছে। যাত্রী পাওয়া যাচ্ছে না। চলমান তাপপ্রবাহে সবচেয়ে বিপাকে পড়া শ্রমজীবী মানুষ তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে মাথায় টুপি অথবা গামছা পরে চলাচল করছেন। কৃষিকাজে নিয়োজিত শ্রমিকেরা ক্লান্ত দেহ নিয়ে ছায়ায় বিশ্রাম করছেন। গরমের হাত থেকে শরীরকে শীতল করে জুড়িয়ে নিতে শহর থেকে কিশোর-যুবকেরা দল বেঁধে ছুটছে গ্রামাঞ্চলে নলকূপগুলোতে গোসল করতে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, ২০২৪ সালের ৩০ জুনে যশোরে ব্যারোমিটারের পারদ চড়েছিল ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ১৯৭২ সালে ১৮ মে। সেদিন রাজশাহীতে তাপমাত্রা ছিলো ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কম হলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রির কম তাপমাত্রাকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রির কম তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ। সে অনুযায়ী বুধবার থেকে যশোরে মাঝারি তাপপ্রবাহ বয়ে চলেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন আল্লাহর কাছে গোপন ইবাদত সবচেয়ে প্রিয়?

ব্রাজিলের সামনে নরওয়ে: কেমন হবে লড়াই?

বয়স ধরে রাখতে চাইলে পান করুন আমলকীর রস

হালান্ড কি আসলেই মানুষ, নাকি গোলমেশিন ?

এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

এআই কি চাকরি কমাচ্ছে নাকি নতুন কর্মসংস্থান তৈরি করছে?

১ জুলাই: ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনাবলি

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি কোটি টাকার স্বর্ণ ছড়ায়

অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরুপের অভিযোগ, দান কমাচ্ছেন ভক্তরা

আইভরিকোস্টকে বিদায় করে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ এবার ব্রাজিল

৮৬ মিনিটে হলান্ডের ম্যাজিক, এগিয়ে গেল নরওয়ে

দিয়ালোর জাদুকরী গোল / নরওয়ের বিপক্ষে আইভরিকোস্টের দুর্দান্ত প্রত্যাবর্তন

নুসার জাদুকরী গোল, বিরতির আগেই লিড নিল নরওয়ে

সবার সঙ্গে ঘটনাস্থলে যান মুয়াজ্জিন, অথচ তিনিই ছিলেন হত্যাকারী

ঝিনাইদহে তিন ফসলি জমিতে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে টানা আন্দোলন, দ্বিতীয় দিনে রোড ব্লক কর্মসূচি

গোবিন্দগঞ্জে নানা কর্মসূচির মধ্যে দিয়ে সাঁওতাল বিদ্রোহের ১৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিকরগাছা অফিসার্স ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন

নতুন কর ছাড়াই ঝিকরগাছা পৌরসভার ৯৪ কোটি টাকার বাজেট ঘোষণা

X