মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

যশোরে দারাজ পরিচয়ে টাকা আত্মসাতের মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ১০:০০ পিএম
ছবি: সংগৃহীত।

দারাজের কর্মকর্তা পরিচয়ে ব্যবসায় মূলধন বিনিয়োগের কথা বলে টাকা আত্মসাতের অভিযোগে দুই প্রতারকের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার যশোর শহরের ঘোপ জেল রোড এলাকার ইজাজুল ইসলামের মেয়ে ফাতেমা আক্তার মুন্নি বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। আসামিরা হলেন খুলনার সিটি ব্যাংকের গ্রাহক রাহাত শেখ এবং রাজশাহীর সিটি ব্যাংকের গ্রাহক সোহেল রানা।

মামলার অভিযোগ অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর আসামিরা নিজেদের দারাজের কর্মকর্তা পরিচয় দেন। পরে তারা মুন্নিকে দারাজে মূলধন বিনিয়োগের প্রলোভন দেখিয়ে ৭০ শতাংশ লাভের আশ্বাস দেন। এতে বিশ্বাস করে মুন্নি বিভিন্ন সময়ে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মোট ১ লাখ ৭৮ হাজার ৪৫৪ টাকা পাঠান।

কয়েক মাস পার হলেও কোনো মুনাফা না পেয়ে মুন্নির সন্দেহ হলে তিনি যোগাযোগ করেন। গত ৩ জুন টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করলে আসামিরা নানা অজুহাত দেখায় এবং পরে আরও ১ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা যোগাযোগ বন্ধ করে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরবর্তীতে ভুক্তভোগী কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে থানা পুলিশের পরামর্শে তিনি আদালতে মামলা দায়ের করেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল মামলাটি গ্রহণ করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রুহিন বালুজ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X