বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

যশোরে ১০ বছরের স্কুলছাত্রী ফাবিহা নিখোঁজ, থানায় জিডি

কাগজ সংবাদ
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ১০:২০ এএম

যশোর শহরের ঘোপ এলাকার বাসিন্দা ও যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ফাবিহা রশিদ (১০) নিখোঁজ হয়েছে। গত ৩১ মে থেকে তার কোনো সন্ধান পাচ্ছে না পরিবার। এ ঘটনায় নিখোঁজ শিশুটির বাবা মামুনুর রশীদ চাঁদ কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার জিডি নং- ২৭৩।

জিডি সূত্রে জানা গেছে, গত ২৮ মে দুপুর ১ টার দিকে সময় ফাবিহা যশোর কোতোয়ালী থানাধীন শংকরপুর গোলপাতা মসজিদের বিপরীতে তার নানা শেখ আব্দুল গণির বাড়িতে বেড়াতে যায়। সেখানে থাকাকালীন গত ৩১ মে পরিবারের সদস্যদের সাথে মোবাইল ফোনে শেষবারের মতো তার কথা হয়। এরপর থেকেই ফাবিহা নিখোঁজ রয়েছে । সম্ভাব্য সকল আত্মীয়-স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পরিবার তার কোনো সন্ধান পায়নি।

নিখোঁজ ফাবিহা রশিদের গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফুট, ওজন ২৫ কেজি এবং সে চোখে চশমা ব্যবহার করে। কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে কোতোয়ালী থানা অথবা জিডিকারীর ০১৯৩৫০৩৭৭৪৬ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলন ছড়িয়ে পড়ছে, রাহুলের পাঁচ দফা দাবি

তেলাপোকার রাজনীতি নাকি তরুণদের বিদ্রোহ?

ভাইরাল ভিডিও নিয়ে মোংলায় বিক্ষোভ, জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ

তিস্তার পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

‘ছি ছি নজরুল, লজ্জায় বাঁচি না’

ভরা মৌসুমেও ইলিশের সংকট

ইনফ্যান্তিনোর পদত্যাগ দাবি তেবাসের

লক্ষ্মীপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

ইরানে মার্কিন হামলা, সামরিক স্থাপনায় ব্যাপক বিস্ফোরণ

আটকের ২ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হলো রাহুল–প্রিয়াঙ্কাকে

মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা-স্পেন ফের মুখোমুখি করার প্রস্তাব

ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি

জামায়াত এমপির থেকে কত বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী?

বিশ্বকাপের সেরা একাদশে মনোনয়ন পেলেন ভোজিনহা

যশোরসহ দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আজ স্বর্ণের ভরি কত?

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতায় বড় পরিবর্তনের উদ্যোগ ইসির

নড়াইলে হত্যা মামলার প্রধান আসামি রাজিব র‌্যাবের হাতে আটক

গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি

টিভিতে আজকের খেলার সূচি

X