মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

১০০ টাকা না পেয়ে মাস্ক খুলে মৃত্যু! শিশু নাজমার ঘটনায় আদালতের তদন্তের নির্দেশ

কাগজ সংবাদ
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৯:২৭ এএম

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১০ মাসের শিশু নাজমার মৃত্যুর ঘটনায় প্রকাশিত সংবাদ আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার যশোর সদর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল স্বপ্রণোদিত হয়ে কোতয়ালি থানার ওসিকে এ নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, হাসপাতালে দায়িত্বরত এক আয়া ১০০ টাকা বকশিস না পেয়ে শিশুর অক্সিজেন মাস্ক খুলে দেন—এমন অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি আদালতের নজরে আসে। এরপর আদালত ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

উল্লেখ্য, গত রোববার বিকেলে শংকরপুর এলাকার নুর ইসলামের ১০ মাসের মেয়ে নাজমাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার প্রস্তুতির সময় হাসপাতালের চতুর্থ তলার শিশু ওয়ার্ড থেকে নিচে নামানো হচ্ছিল। এ সময় দায়িত্বরত আয়া নাজমা বেগম বকশিস হিসেবে ১০০ টাকা না পেয়ে শিশুটির অক্সিজেন মাস্ক সরিয়ে দেন বলে অভিযোগ করেন স্বজনরা। তাদের দাবি, এর ফলেই শিশুটির মৃত্যু হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর হাসপাতালজুড়ে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X