সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
প্রেসক্লাব সভাপতির কাছে স্মারকলিপি, সাত দিনের আল্টিমেটাম

নতুন সদস্যপদ প্রদানে কঠোর অবস্থানে সাংবাদিক ইউনিয়ন

কাগজ সংবাদ
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৯:২৬ পিএম
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের কাছে একটি স্মারকলিপি প্রদান। ছবি: গ্রামের কাগজ

প্রেসক্লাব যশোরে নতুন সদস্যপদ প্রদানসহ বিভিন্ন দাবিতে কঠোর অবস্থান নিয়েছে সাংবাদিক ইউনিয়ন যশোর। বুধবার এ দাবিতে প্রেসক্লাব যশোরে একটি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংগঠনের পক্ষ থেকে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উত্থাপিত দাবির বিষয়ে সাত দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন ইউনিয়নের সাবেক ও বর্তমান নেতারা।

সভায় বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রেসক্লাব যশোরকে একটি নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং নতুন সদস্যপদ প্রদানের ক্ষেত্রে নানা ধরনের টালবাহানা করা হচ্ছে। তাদের দাবি, এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে অনেক যোগ্য ও পেশাদার সাংবাদিক এখনও সদস্যপদ থেকে বঞ্চিত রয়েছেন।

বক্তারা আরও বলেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের বেশ কয়েকজন জ্যেষ্ঠ ও নবীন সাংবাদিক দীর্ঘদিন ধরে মূলধারার গণমাধ্যমে কাজ করলেও তারা সদস্যপদ পাননি। এমনকি নিয়ম অনুযায়ী আবেদন জমা দেওয়ার পরও অনেকের আবেদন দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন অবস্থায় রয়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি এমন কিছু ব্যক্তিকে সদস্যপদ দেওয়া হয়েছে, যাদের সাংবাদিকতার অভিজ্ঞতা তুলনামূলকভাবে কম এবং যাদের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে।

নেতৃবৃন্দ বলেন, এই বৈষম্য অব্যাহত থাকলে যশোরের সাংবাদিক সমাজে বিভক্তি ও অস্থিরতা সৃষ্টি হতে পারে। তারা অবিলম্বে যোগ্য ও পেশাদার সাংবাদিকদের সদস্যপদ প্রদান, দুই বছর মেয়াদ পূর্ণ হওয়ার পর দ্বিবার্ষিক নির্বাচন আয়োজন এবং শহরে কর্মরত সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এছাড়া সাংবাদিক ইউনিয়ন যশোরের নিজস্ব কার্যালয় সম্প্রসারণের দাবিও উত্থাপন করা হয়।

সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সুবর্ণভূমি সম্পাদক আহসান কবীর বাবু, সাবেক সভাপতি এম. আইউব, নূর ইসলাম, শহিদ জয়সহ সংগঠনের অন্যান্য নেতারা।প্রেসক্লাব যশোরে নতুন সদস্যপদ প্রদানসহ বিভিন্ন দাবিতে কঠোর অবস্থান নিয়েছে সাংবাদিক ইউনিয়ন যশোর। ছবি: গ্রামের কাগজ

পরে ইউনিয়নের নেতারা প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় তিনি বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দিয়ে বলেন, প্রেসক্লাবের নেতাদের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X