মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

সীমান্ত হত্যার বিচার চাইলেন নাসির উদ্দিন পাটোয়ারী

স্টাফ রিপোর্টার, বেনাপোল
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৫:০৪ পিএম
সীমান্ত হত্যার বিচার চাইলেন নাসির উদ্দিন পাটোয়ারী

সীমান্ত হত্যা বন্ধ এবং কথিত পুশইন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। বুধবার দুপুরে যশোরের বেনাপোলের সাদীপুর সীমান্ত এলাকা পরিদর্শনকালে তিনি এ দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারত থেকে বসবাসকারীদের বাংলাদেশি পরিচয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টার খবর পেয়ে নাসিরউদ্দিন পাটোয়ারী সীমান্ত এলাকা পরিদর্শনে যান। এ সময় তার সঙ্গে এনসিপির যশোর জেলা নেতৃবৃন্দ, বেনাপোলের স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী এবং শতাধিক সমর্থক উপস্থিত ছিলেন।

সীমান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, সীমান্তে পুশইন, হত্যা ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনক। এসব ঘটনা বন্ধে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি অভিযোগ করেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান পররাষ্ট্রনীতি যথেষ্ট কার্যকর ভূমিকা রাখতে পারছে না।

তিনি বলেন, “বাংলাদেশ কোনোভাবেই পুশইন মেনে নেবে না। সীমান্তে এমন কোনো প্রচেষ্টা হলে তা প্রতিহত করতে সরকারকে দৃঢ় অবস্থান নিতে হবে। সীমান্ত হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর আন্তর্জাতিক বিচার দাবি করা উচিত।”

সীমান্ত এলাকার বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, কেউ যদি রাতের আঁধারে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা করে, তাহলে স্থানীয় জনগণকে আইনশৃঙ্খলা বাহিনী ও বিজিবিকে সহযোগিতা করতে হবে। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

এনসিপির মুখ্য সমন্বয়ক আরও বলেন, ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সীমান্ত অঞ্চলের মানুষের কর্মসংস্থান বৃদ্ধি এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে। পাশাপাশি সীমান্ত রক্ষায় বিজিবিকে আরও শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার কথাও উল্লেখ করেন তিনি।

সীমান্ত এলাকায় কয়েক ঘণ্টা অবস্থান ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় শেষে দুপুর ১টার দিকে নাসিরউদ্দিন পাটোয়ারী বেনাপোল ত্যাগ করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

X