সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বেনাপোল সীমান্ত পরিদর্শনে নাসিরউদ্দিন পাটোয়ারী, ফেরার পথে বহরে হামলার অভিযোগ

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৪:৪৮ পিএম
বেনাপোল সীমান্ত পরিদর্শনে নাসিরউদ্দিন পাটোয়ারী, ফেরার পথে বহরে হামলার অভিযোগ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশি নাগরিকদের পুশব্যাকের চেষ্টার প্রতিবাদ জানাতে যশোরের বেনাপোল সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। তবে সীমান্ত পরিদর্শন শেষে ঢাকায় ফেরার পথে তার গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে।

বুধবার দুপুরে নাসিরউদ্দিন পাটোয়ারী বেনাপোলের সাদীপুর সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং সীমান্ত পরিস্থিতির খোঁজখবর নেন।

পরিদর্শনকালে তিনি বলেন, “সীমান্তের মানুষের দেখার যেন কেউ নেই। এখন থেকে বাংলার দামাল ছেলেরা বিজিবির পাশে দাঁড়াবে। সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সীমান্তে নিহত বাংলাদেশিদের বিচার নিশ্চিত করতে হবে।”

সীমান্ত হত্যা প্রসঙ্গে তিনি আরও বলেন, সীমান্ত নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর বক্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় আন্তর্জাতিক পর্যায়ে বিচার দাবি করা উচিত এবং ভারতকে এসব ঘটনার জবাবদিহি করতে হবে।

বিএসএফের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, সীমান্তে পুশব্যাক, হত্যা ও নির্যাতনের ঘটনা বারবার ঘটছে। এসব বন্ধে সরকারকে আরও কঠোর ও কার্যকর কূটনৈতিক উদ্যোগ নিতে হবে।

এদিকে সীমান্ত পরিদর্শন শেষে ঢাকায় ফেরার পথে বেনাপোলের সাদীপুর মোড়ে পৌঁছালে নাসিরউদ্দিন পাটোয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি হাতুড়ি ও স্টিক হাতে বহরের কয়েকটি গাড়িকে ধাওয়া করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং নেতাকর্মীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

ঘটনার পর এনসিপির নেতাকর্মীরা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকায় তৎপরতা চালান।

সীমান্ত পরিদর্শন এবং বহরে হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও স্থানীয় মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X