সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জামিন পেয়েই ফেসবুক লাইভে সেই বহিস্কৃত যুবদল নেতা এস্কেন্দার জনি

কাগজ সংবাদ
প্রকাশ : ০২ জুন ২০২৬, ১১:৪৫ পিএম
যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক এস্কেন্দার আলী জনি। ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভে এসে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক এস্কেন্দার আলী জনি জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার বিকেলে তিনি যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন। মুক্তি পাওয়ার পরপরই তিনি আবারও ফেসবুক লাইভে এসে যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনছারুল হক রানার বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দেন। জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন সদর কোর্টের জিআরও খাইরুল ইসলাম।

আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতে এস্কেন্দার আলী জনির পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট প্রবীর চক্রবর্তী। জনি যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত সিরাজুল ইসলাম মানিকের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনছারুল হক রানা বাদী হয়ে এস্কেন্দার আলী জনির বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, জনি একসময় যশোর জেলা যুবদলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের পর থেকে তিনি দলের জেলা পর্যায়ের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আসছেন। একাধিকবার সতর্ক করা হলেও তিনি তা উপেক্ষা করে সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন পোস্ট ও বক্তব্য প্রচার করে আসছিলেন।

অভিযোগে আরও বলা হয়, গত ১ এপ্রিল সকাল সাড়ে ১১টার দিকে ফেসবুক লাইভে এসে তিনি যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনছারুল হক রানার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য উপস্থাপন করেন। এর মাধ্যমে তাদের সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ মে অভিযোগের ভিত্তিতে ঢাকার তেজগাঁও এলাকা থেকে এস্কেন্দার আলী জনিকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে যশোর আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে নিয়মিত আদালতে জামিন আবেদন করা হলে বিচারক তা মঞ্জুর করেন। মঙ্গলবার বিকেলে কারামুক্ত হওয়ার পর তিনি পুনরায় ফেসবুক লাইভে এসে পূর্বের মতোই বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেন।

এদিকে আদালতের একটি সূত্র জানায়, জনির বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর ধারাগুলো জামিনযোগ্য ছিল। তবে গ্রেপ্তারের পর ঈদের ছুটির কারণে নিয়মিত আদালত বন্ধ থাকায় ভারপ্রাপ্ত বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরবর্তীতে নিয়মিত আদালতে শুনানি অনুষ্ঠিত হলে জামিনযোগ্য ধারার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে জামিন প্রদান করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X