সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিদ্যুৎ খাতে ভারসাম্য ও জবাবদিহিতা  চান বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিত

কাগজ সংবাদ
প্রকাশ : ০২ জুন ২০২৬, ১১:০৭ পিএম
আপডেট : ০২ জুন ২০২৬, ১১:৩৭ পিএম
বিদ্যুৎ খাতে ভারসাম্য ও জবাবদিহিতা  চান বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ বিভাগের উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন এবং বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আপনাদের কর্ম পরিকল্পনা পরিস্কার থাকতে হবে। ২০২৯ সাল পর্যন্ত এই সরকারের মেয়াদের মধ্যে আমরা বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন এবং গ্রাহকসেবার মানোন্নয়নে যে লক্ষ্য নির্ধারণ করেছি, তা নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ প্রথম ৩ বছরের মধ্যে বাস্তবায়ন করতে চাই। তিনি বলেন, বিগত সময়ে পরিকল্পিত ভাবে বিদ্যুৎ খাতকে বেসরকারিকরণ করা হয়েছে। বেসরকারি নির্ভরতা বাড়ানো হয়েছে। আমরা বিদ্যুৎ খাতে ভারসাম্য আনতে চাই।

প্রতিমন্ত্রী বলেন, গণ অভ্যুত্থান হয়েছে আইনের শাসন নিশ্চিত করার জন্য। সুতরাং এই সত্য এবং বাস্তবতা স্মরণে রেখে আমাদের সকলকে জবাবদিহিতার আওতায় আসতে হবে।

মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিম, পল্লী বিদ্যুতের চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম, কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক, বিআরপিএল এর ব্যবস্থাপনা পরিচালক আশরাফ হোসেন, পাওয়ার গ্রিডের নির্বাহি পরিচালক আব্দুল মান্নান চৌধুরী, রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের নির্বাহ পরিচালক রেজাউল কবিরসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X