সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বীর মুক্তিযোদ্ধা রবিউল আলমের ৭৬তম জন্মবার্ষিকী উদযাপন

কাগজ সংবাদ
প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৮:৩৫ পিএম
আপডেট : ০২ জুন ২০২৬, ০৮:৩৭ পিএম
মঙ্গলবার যশোর প্রেসক্লাবে বীর মুক্তিযোদ্ধা রবিউল আলমের ৭৬তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। ছবি: গ্রামের কাগজ

‘আজি শুভদিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই, চলো চলো, চলো ভাই’ পরিবেশনার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর উপ-প্রধান অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা রবিউল আলমের ৭৬তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাব যশোরের গোলাম মাজেদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা জন্মবার্ষিকী উদযাপন পর্ষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পরিবেশটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আবেগঘন।

অনুষ্ঠানের শুরুতে সুরধুনী সংগীত নিকেতনের শিল্পীরা সমবেত কণ্ঠে সংগীত পরিবেশন করেন। পরে সহধর্মিনী মৌলুদা আলমসহ উপস্থিত সকলকে সঙ্গে নিয়ে বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম জন্মদিনের কেক কাটেন।

এ উপলক্ষে অর্ধশতাধিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।

শুভেচ্ছা পর্বে সভাপতিত্ব করেন জন্মবার্ষিকী উদযাপন পর্ষদের আহ্বায়ক হারুন আর রশিদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ এস এম মুজহারুল ইসলাম মন্টু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম উদ দ্দৌলা, সাধারণ সম্পাদক ও গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন এবং যশোরের সাংস্কৃতিক সংগঠনগুলোর পক্ষে সানোয়ার আলম খান দুলু।

বীর মুক্তিযোদ্ধা রবিউল আলমের জীবনী পাঠ করে শোনান যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সাধারণ সম্পাদক মিলন রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদযাপন পর্ষদের যুগ্ম আহ্বায়ক সাজেদ রহমান।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম আবেগাপ্লুত হয়ে বলেন, জীবনের শেষ প্রান্তে এসে জন্মদিন পালনের এই আয়োজনের অনুভূতি প্রকাশ করার ভাষা তাঁর নেই। তিনি বলেন, “এই মনিহার আমার নাহি সাজে।” তিনি আরও বলেন, যারা বলে ৭১ হারিয়ে গেছে, তারা সেই সময়েও ৭১-এর বিরুদ্ধে ছিল এবং এখনো থাকবে। পাশাপাশি তিনি সকলকে অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, যশোর ইনস্টিটিউট, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, চাঁদের হাট যশোর, ব্যঞ্জন থিয়েটার, বিবর্তন, উদীচী, জয়তী সোসাইটি, সম্মিলনী ইনস্টিটিউশনের প্রাক্তন ছাত্র পরিষদ, সম্মিলনী ৮৬, দ্যোতনা সাহিত্য পরিষদ, জেলা পূজা উদযাপন পরিষদ, দৈনিক কল্যাণ পরিবার, গ্রামের কাগজ পরিবারসহ বিভিন্ন সংগঠন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X