সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে পেট্রোল ঢেলে বাড়িতে আগুন, মামলা গ্রহণের নির্দেশ

কাগজ সংবাদ
প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৮:২৪ পিএম
প্রতীকী ছবি

যশোরে পেট্রোল ঢেলে বসতঘরে আগুন ধরিয়ে বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার ১৮ দিন পর মঙ্গলবার ভুক্তভোগী বাড়ির মালিক রিনি বেগম ছয়জনের বিরুদ্ধে এ মামলা করেন। পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে তদন্তের জন্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

ঘটনাটি ঘটে গত ১৫ মে সদর উপজেলার জঙ্গলবাধাল গ্রামের মৃত সুনু বেপারির বাড়িতে। মামলার আসামিরা হলেন একই গ্রামের সিরাজুল ইসলাম, তার তিন ছেলে মিন্টু, ইকবাল হোসেন ও ইলিয়াস হোসেন ডাবলু, ঘোপেরডাঙ্গা গ্রামের ইদ্রিস আলীর ছেলে মাসুদ এবং জহুরুল ইসলামের ছেলে অনু।

মামলার বাদী রিনি বেগম অভিযোগে উল্লেখ করেন, সিরাজুল ইসলাম ও তার ছেলেরা দীর্ঘদিন ধরে তার বসতবাড়ি বিক্রির জন্য চাপ দিয়ে আসছিলেন। তবে পরিবারের একমাত্র আশ্রয়স্থল হওয়ায় তিনি বাড়ি বিক্রি করতে রাজি হননি। এরপর থেকে তাকে ও তার পরিবারের সদস্যদের বাড়ি থেকে উচ্ছেদের হুমকি দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ করা হয়।

অভিযোগে বলা হয়, ঘটনার দিন ১৫ মে রাত ৮টার দিকে আসামিরা পেট্রোলভর্তি প্লাস্টিকের পাত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে। সেখানে তারা গালিগালাজ ও মারধরের চেষ্টা চালায়। পরে পরিবারের সদস্যরা প্রাণ বাঁচাতে পালিয়ে গেলে আসামিরা পেট্রোল ঢেলে বসতঘরে আগুন ধরিয়ে দেয়।

মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন এবং কেউ তা নিয়ন্ত্রণে এগিয়ে আসতে পারেননি। এতে বসতঘরটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনার খবর পেয়ে বুসন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোফাজ্জেল ঘটনাস্থলে যান। পরবর্তীতে আইনগত সহায়তা না পাওয়ায় ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে কোতোয়ালি থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X