সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৮:১২ পিএম
যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের শহর শাখার আহ্বায়ক সুমন আটক। ছবি: গ্রামের কাগজ

যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের শহর শাখার আহ্বায়ক সুমনকে আটক করেছে পুলিশ। তিনি শহরের শংকরপুর এলাকার আকামত আলীর ছেলে। সোমবার তাকে আটক করার পর মঙ্গলবার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যায় যশোর শহরের শহীদ মিনার সংলগ্ন পুরাতন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০০ থেকে ১৩০ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে তথ্য পাওয়া যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত নেতাকর্মীরা মোমবাতি ও হারিকেন ফেলে দ্রুত সেখান থেকে চলে যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওইসব আলামত জব্দ করে।

পুলিশের দাবি, ঘটনার তদন্তে সুমনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এর ভিত্তিতেই তাকে আটক করা হয়। পরবর্তীতে ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

X