রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

পুশ-ইন ইস্যুতে বেনাপোলে আসছেন নাসির উদ্দিন পাটোয়ারী

কাগজ সংবাদ
প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৮:০৪ পিএম
ছবি: সংগৃহীত।

সাম্প্রতিক সময়ে ভারত থেকে সীমান্ত দিয়ে জোরপূর্বক অনুপ্রবেশ (পুশ-ইন) করানোর অভিযোগের প্রেক্ষাপটে স্থানীয় পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের জন্য আগামীকাল বুধবার (৩ জুন) যশোরের বেনাপোল সীমান্ত সফরে আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

দলীয় সূত্রে জানা গেছে, সীমান্ত নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্তবর্তী এলাকার বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করাই তাঁর এ সফরের প্রধান উদ্দেশ্য। সফরকালে তিনি স্থানীয় গ্রামবাসী, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক, শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

এক বার্তায় নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা এবং আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রীতিনীতির প্রতি শ্রদ্ধা বজায় রেখে সীমান্ত-সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান হওয়া উচিত। এ বিষয়ে তাঁদের অবস্থান সুস্পষ্ট বলে তিনি উল্লেখ করেন।

ঘোষিত সফরসূচি অনুযায়ী, বুধবার সকাল ১১টা ৩০ মিনিটে তিনি বেনাপোল সীমান্ত এলাকায় পৌঁছাবেন। এরপর সকাল ১১টা ৪৫ মিনিটে সাদিপুর সীমান্ত পরিদর্শন করবেন। সফর শেষে দুপুর ১টায় বেনাপোলের পর্যটন হোটেলের লবিতে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে অংশ নেবেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X