সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে ‘বাবলু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’-এ হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

কাগজ সংবাদ
প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৭:৪৭ পিএম
‘বাবলু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’-এ হামলা, ব্যাপক ভাঙচুর, নগদ অর্থ লুটপাট এবং দীর্ঘদিনের ব্যবসায়িক লেনদেন অস্বীকারের অভিযোগে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ছবি: গ্রামের কাগজ

যশোরের আরবপুর মোড়ে অবস্থিত ‘বাবলু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’-এ হামলা, ব্যাপক ভাঙচুর, নগদ অর্থ লুটপাট এবং দীর্ঘদিনের ব্যবসায়িক লেনদেন অস্বীকারের অভিযোগে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন ২০২৬) দুপুর ১২টায় যশোর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী বাবলু তালুকদার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাবলু তালুকদার দাবি করেন, ২০০৯ সাল থেকে তিনি স্থানীয় মরহুম সরদার সাহেবের কাছ থেকে চুক্তিভিত্তিকভাবে খালি জায়গা ক্রয়ের উদ্দেশ্যে সেখানে ‘বাবলু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ প্রতিষ্ঠা করে ব্যবসা পরিচালনা করে আসছেন। দীর্ঘ ১৭ বছরে জমি ক্রয়ের বাবদ তিনি বিভিন্ন সময়ে মরহুম সরদার সাহেবকে মোট ৩৬ লাখ টাকা পরিশোধ করেন বলে জানান। তবে ২০২৬ সালে সরদার সাহেবের মৃত্যুর পর তাঁর উত্তরাধিকারীরা পূর্বের আর্থিক লেনদেন অস্বীকার করে এবং জায়গা ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন বলে অভিযোগ করেন তিনি।

বাবলু তালুকদারের ভাষ্য অনুযায়ী, ৩৬ লাখ টাকার লেনদেনের বিষয়টি উপস্থাপন করা হলেও উত্তরাধিকারীরা তা সম্পূর্ণ অস্বীকার করেন। এরই ধারাবাহিকতায় গত ২৪ মে কোনো ধরনের পূর্বঘোষণা বা নোটিশ ছাড়াই ৪০ থেকে ৫০ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র দল লোহার রড, শাবল ও হাতুড়ি নিয়ে তার কারখানায় হামলা চালায়।

তিনি অভিযোগ করেন, হামলাকারীরা কারখানার মূল্যবান ভারী যন্ত্রপাতি, উৎপাদন সামগ্রী, অফিস কক্ষ ও স্থাপনা ব্যাপকভাবে ভাঙচুর করে। এতে প্রায় ৭৬ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। পাশাপাশি অফিসের ড্রয়ার ভেঙে ৩ লাখ ৬০ হাজার টাকা লুট করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনার ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

ঘটনার পর বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি, যশোর জেলা শাখার নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার নিন্দা জানান এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর প্রতি সংহতি প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে বাবলু তালুকদার প্রশাসনের কাছে তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো— মরহুম সরদার সাহেবের সঙ্গে সম্পাদিত ৩৬ লাখ টাকার আর্থিক লেনদেনের বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনি স্বীকৃতি নিশ্চিত করা; ২৪ মে সংঘটিত হামলা, ৭৬ লাখ টাকার মালামাল ভাঙচুর এবং ৩ লাখ ৬০ হাজার টাকা লুটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা; এবং ক্ষতিগ্রস্ত কারখানার ন্যায্য ক্ষতিপূরণ ও মালিক-কর্মচারীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির যশোর জেলা শাখার সহকারী সভাপতি সিরাজ খান (মিন্টু), সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, সদস্য মো. আবদুল হামিদ, প্রচার সম্পাদক মো. আবদুল জলিল, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ শাহাদত এবং অর্থ সম্পাদক মো. নিবাতুল হক উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X