সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরের মেলা ব্যবসায়ী সাজ্জাদ হোসেন বাবুর মৃত্যু

কাগজ সংবাদ
প্রকাশ : ০২ জুন ২০২৬, ০১:১১ পিএম
আপডেট : ০২ জুন ২০২৬, ০১:৫৪ পিএম
মেলা ব্যবসায়ী ও সাবেক যুবদল নেতা সাজ্জাদ হোসেন বাবু ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ছবি: গ্রামের কাগজ

যশোর শহরের পরিচিত মুখ, মেলা ব্যবসায়ী ও সাবেক যুবদল নেতা সাজ্জাদ হোসেন বাবু আর নেই। সোমবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যুতে যশোরের ঘোপ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার জোহরের নামাজের পর সেন্ট্রাল রোড স্টাফ কোয়ার্টার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে ঘোপ কবরস্থানে তাকে দাফন করা হবে।

মরহুমের বড় ভাই যুবদল নেতা শামীম হোসেন বাদল জানান, সাজ্জাদ হোসেন বাবু দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। এর আগে তার হৃদযন্ত্রে রিংও পরানো হয়েছিল। গত শুক্রবার তিনি হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সোমবার সন্ধ্যায় তাকে ঢাকায় রেফার করা হয়।তিনি জানান, মধ্যরাতে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে পৌঁছানোর পর বাবুর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। তাৎক্ষণিকভাবে তাকে আইসিইউতে নেওয়া হয়। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও প্রায় এক ঘণ্টা পর তাকে মৃত ঘোষণা করা হয়।ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শামীম হোসেন বাদল তার রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।মেলা ব্যবসায়ী ও সাবেক যুবদল নেতা সাজ্জাদ হোসেন বাবু ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ছবি: গ্রামের কাগজ

সাজ্জাদ হোসেন বাবুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার বাড়িতে ছুটে যান বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফ হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির মালিকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদিকে, তার মৃত্যুর সংবাদ পেয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মোবাইল ফোনে পরিবারের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত স্বজনদের প্রতি সমবেদনা জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X