সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ধর্মতলা গাজীপাড়ায় মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ 

কাগজ সংবাদ
প্রকাশ : ০১ জুন ২০২৬, ১০:২৯ পিএম
আপডেট : ০১ জুন ২০২৬, ১০:৩০ পিএম
ধর্মতলা গাজীপাড়ায় মাদকের বিরুদ্ধে বিক্ষোভ করেন এলাকাবাসী। ছবি : গ্রামের কাগজ

যশোরের ধর্মতলা কদমতলার গাজীপাড়া এলাকায় মাদকের অভয়ারণ্য উচ্ছেদ এবং সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় এলাকাবাসী।

সোমবার বেলা সাড়ে ১১ টায় গাজীপাড়ায় সর্বস্তরের জনগণের অংশগ্রহণে একটি মাদকবিরোধী মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ দিন ধরে ধর্মতলা ও খোলাডাঙ্গার গাজীপাড়া এলাকাটি মাদকের একটি বড় ‘হটস্পট’ হিসেবে পরিচিত। স্থানীয় প্রশাসন, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই স্পট এবং এর সাথে জড়িতদের বিষয়ে অবগত থাকলেও মূল হোতারা বরাবরই পার পেয়ে যাচ্ছে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন যশোরের আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রাশেদ খান। তিনি বলেন, এই এলাকাটি দীর্ঘ দিন ধরে মাদকের অভয়ারণ্য। প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই স্পট এবং মাদক বিক্রেতাদের সম্পর্কে সব জানে। মাঝেমধ্যে এখানে অভিযান হলেও চিহ্নিত মাদক ব্যবসায়ীরা বরাবরই ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। তিনি আরও বলেন, বাইরে থেকে আসা মাদকসেবীদের উৎপাতে স্থানীয় নারীরা প্রতিনিয়ত বিব্রতকর ও নিরাপত্তাহীন পরিস্থিতিতে পড়ছেন। মাদকের এই দূষিত পরিবেশের কারণে এলাকার শিশু-কিশোর ও শিক্ষিত তরুণরা বিপথগামী হচ্ছে এবং অতিষ্ঠ হয়ে অনেক পরিবার এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে।

আগামী প্রজন্মের ভবিষ্যতের স্বার্থে এই পরিবেশ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন আরবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ বাচ্চু মিয়া। নিজের এলাকাকে নিরাপদ করার আকুতি জানিয়ে তিনি বলেন, আমার বাড়ি এই গাজীপাড়ার ভেতরেই। এখানে শুধু মাদকই বিক্রি হয় না, সাথে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলে, নিয়মিত বোমা ফোটে। আমরা এলাকাবাসী এর স্থায়ী প্রতিকার ও সাধারণ মানুষের নিরাপত্তা চাই।

মানববন্ধন ও সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল গাজীপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার এবং গাজীপাড়াকে মাদকমুক্ত ঘোষণার জোর দাবি জানানো হয়। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন স্থানীয় বাসিন্দারা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X