সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে মোটরসাইকেল ঠেলে এনসিপির বিক্ষোভ

কাগজ সংবাদ
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৭:০১ পিএম
আপডেট : ০১ জুন ২০২৬, ০৭:২০ পিএম
ছবি: গ্রামের কাগজ

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা বৃদ্ধির প্রতিবাদে যশোরে ব্যতিক্রমধর্মী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার বিকেলে সংগঠনটির নেতাকর্মীরা মোটরসাইকেল ঠেলে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন।

চিত্রারমোড় থেকে শুরু হওয়া কর্মসূচি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গাড়িখানা তেল পাম্পের সামনে গিয়ে শেষ হয়। সেখানে মোটরসাইকেলগুলো রেখে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় সদস্য খালিদ সাইফুল্লাহ জুয়েল। এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম সমন্বয়কারী মুনির আজাদসহ যুবশক্তি ও ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে খালিদ সাইফুল্লাহ জুয়েল বলেন, নির্বাচনের মাত্র ১০০ দিনের মধ্যেই সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হয়েছেন তারা। জনগণ নতুন সরকারের কাছে যে প্রত্যাশা করেছিল, তা পূরণে সরকার ব্যর্থ হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি ও হরমুজ প্রণালীর সংকটের কারণে অতীতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি মেনে নেওয়া হয়েছিল। তবে বর্তমানে পর্যাপ্ত জ্বালানি মজুদ থাকা সত্ত্বেও দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। পাশাপাশি তিনি অভিযোগ করেন, সরকার সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে এবং ধারাবাহিকভাবে গণবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে ব্যবসায়ী ও সাধারণ মানুষ উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছেন উল্লেখ করে খালিদ সাইফুল্লাহ জুয়েল বলেন, খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠছে। পরিস্থিতির পরিবর্তন না হলে প্রয়োজন হলে আবারও গণ-অভ্যুত্থানের ডাক দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

যুগ্ম সমন্বয়কারী মুনির আজাদ বলেন, রাতের অন্ধকারে তেলের দাম বাড়িয়ে সরকার অতীতের স্বৈরাচারী সরকারের মতো আচরণ করছে। বিশ্ববাজারের পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে জনগণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। জনগণের ন্যায্য অধিকার আদায়ে আবারও রাজপথে নামার হুঁশিয়ারিও দেন তিনি।

জেলা যুবশক্তির মুখ্য সংগঠক সোহানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে যুবশক্তির কেন্দ্রীয় নেতা বায়োজিদ হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

উল্লেখ্য, এক মাসের ব্যবধানে সরকার আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে। নতুন ঘোষণায় প্রতি লিটার অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম ৫ টাকা বাড়ানো হয়েছে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী বর্তমানে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X