মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
অমিত

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণে প্রত্যাশার বাংলাদেশ গড়া সম্ভব

কাগজ সংবাদ
প্রকাশ : ৩০ মে ২০২৬, ০৩:৩৮ পিএম
জিয়াউর রহমানের আদর্শ অনুসরণে প্রত্যাশার বাংলাদেশ গড়া সম্ভব : অমিত

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ ও চেতনা ধারণ করে আগামী প্রজন্ম এগিয়ে যেতে পারলে তার স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার (৩০ মে) সকালে যশোর জেলা বিএনপি কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে দলীয় কার্যালয়ে জাতীয় ও শোক পতাকা উত্তোলন করা হয়।

দোয়া মাহফিলে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী দেশের প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের জন্য গভীর শোক ও বেদনার দিন। তিনি দাবি করেন, স্বাধীনতার পর বাংলাদেশ যে উচ্চতায় পৌঁছাতে পারত, সেই অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়েছে এবং দেশের সম্ভাবনার পূর্ণ বাস্তবায়ন এখনও সম্ভব হয়নি।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক রাষ্ট্র গঠনের বিভিন্ন উদ্যোগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।

তিনি বলেন, জিয়া আমাদের চেতনায়, জিয়া আমাদের অস্তিত্বে এবং জিয়া আমাদের বিশ্বাসে। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী মানুষ যদি তার আদর্শ ধারণ করে আগামীর পথে এগিয়ে যেতে পারে, তাহলে তার প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগমসহ জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে জেলা বিএনপি কার্যালয় চত্বরে একটি রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জানান, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ, গণভোজ এবং বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দিনব্যাপী এসব কর্মসূচি পালন করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

X