মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাসুয়াড়ী ইউনিয়ন নির্বাচন: বিএনপি প্রার্থী হাফিজুর রহমানের উন্নয়ন পরিকল্পনা

পারভেজ আলী মোহর, চাড়াভিটা (বাঘারপাড়া) থেকে
প্রকাশ : ৩০ মে ২০২৬, ০২:৩৫ পিএম
বাসুয়াড়ী ইউনিয়ন নির্বাচন: বিএনপি প্রার্থী হাফিজুর রহমানের উন্নয়ন পরিকল্পনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের বাঘারপাড়া উপজেলার ৮ নং বাসুয়াড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে তরুণ শিক্ষিত সমাজ সেবক ও বিশিষ্ট ব্যাবসায়ী মো: হাফিজুর রহমান জনমুখী নানা প্রতিশ্রুতি দিয়ে আলোচনায় এসেছেন।

ইউনিয়নে উন্নয়ন, স্বচ্ছতা, নাগরিক অধিকার ও আধুনিক সেবাব্যবস্থা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে নির্বাচনী প্রচারনায় ইতোমধ্যে ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছেন। রামনগর গ্রামের বাসিন্দা মো: হাফিজুর রহমান তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। সমতা ও সেবায়, সবার পাশে এবং অধিকার নিয়ে ভয় নয়, এবার হবে জয় নির্বাচনী স্লোগানকে সামনে রেখে ইউনিয়নের প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, এই নির্বাচন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ রক্ষার নয়, বরং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন।

তার ঘোষিত পরিকল্পনায় ইউনিয়ন পরিষদের নাগরিক সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, নাগরিকত্ব সনদ, ওয়ারিশন সনদসহ বিভিন্ন সেবা ডিজিটাল পদ্ধতিতে সহজ ও দালালমুক্তভাবে প্রদানের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

গ্রামের কাগজের সাথে একান্ত আলাপকালে তিনি জানান ইউনিয়ন পরিষদ হবে মানুষের আস্থার জায়গা। কোনো ধরনের দুর্নীতি, হয়রানি বা দালালচক্রের সুযোগ থাকবে না। জনগণের মতামতের ভিত্তিতেই উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।

জবাবদিহিতা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদ ও গুরুত্বপূর্ণ এলাকায় ‘অভিযোগ বক্স’ স্থাপন এবং প্রতি মাসের শেষ শুক্রবার জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় সভা আয়োজনের ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়া ইউনিয়নের আয়-ব্যয়ের হিসাব উন্মুক্তভাবে প্রকাশ এবং উন্নয়ন প্রকল্পে উন্মুক্ত শুনানির ব্যবস্থার প্রতিশ্রুতিও দিয়েছেন।

অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে তিনি কাঁচা রাস্তা পাকাকরণ, ভাঙা সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনের পরিকল্পনার কথা উল্লেখ করেন। গুরুত্বপূর্ণ স্থানে সোলার ও বৈদ্যুতিক স্ট্রিট লাইট স্থাপন এবং স্থানীয় হাট-বাজারের উন্নয়নেও কাজ করার আশ্বাস দিয়েছেন তিনি।

শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ইউনিয়নে একটি গণপাঠাগার ও আইসিটি সেন্টার স্থাপনের পরিকল্পনার পাশাপাশি যুবসমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কম্পিউটার ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় “ইউনিয়ন শিক্ষা সুরক্ষা তহবিল” গঠনের পরিকল্পনার বিষয়টিও তুলে ধরেন।

স্বাস্থ্যসেবার উন্নয়নে কমিউনিটি ক্লিনিকে নিয়মিত চিকিৎসাসেবা নিশ্চিত করা, জরুরি অ্যাম্বুলেন্স সেবা চালু এবং মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রম জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। কৃষি ও অর্থনৈতিক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রান্তিক কৃষকদের ন্যায্যমূল্যে সার ও বীজ সরবরাহ, আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে পরামর্শ এবং কৃষি সহায়তা কেন্দ্র গঠনের উদ্যোগ নেওয়া হবে। একইসঙ্গে সেচ সংকট নিরসনে খাল খনন ও গভীর নলকূপ স্থাপনের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

নারী ও যুব উন্নয়নকে গুরুত্ব দিয়ে তিনি সেলাই, হস্তশিল্প, হাঁস-মুরগি ও মাছ চাষে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখার ওপর জোর দেন।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিষয়ে তিনি বলেন, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতাসহ সরকারি সব সুবিধা স্বচ্ছতার ভিত্তিতে প্রকৃত উপকারভোগীদের মাঝে পৌঁছে দেওয়া হবে। ইউনিয়নকে মাদক, জুয়া ও ইভটিজিংমুক্ত রাখতে প্রশাসন ও স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষিত ও তরুণ প্রার্থী হিসেবে হাফিজুর রহমানের ঘোষিত পরিকল্পনা ইউনিয়নের ভোটারদের মধ্যে আশাবাদ তৈরি করেছে। বিশেষ করে স্বচ্ছতা, ডিজিটাল সেবা, জবাবদিহিতা ও যুব উন্নয়নভিত্তিক প্রতিশ্রুতিগুলো সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রত্যাশা সৃষ্টি করেছে।

সবশেষে ইউনিয়নবাসীর উদ্দেশ্যে মো: হাফিজুর রহমান বলেন, আমি কোনো বিশেষ গোষ্ঠীর প্রতিনিধি নই; আমি পুরো বাসুয়াড়ী ইউনিয়নের মানুষের প্রতিনিধি হতে চাই। সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে একটি আধুনিক, শান্তিপূর্ণ ও জনবান্ধব ডিজিটাল ইউনিয়ন গড়ে তুলতে চাই।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

যশোরে স্ত্রী হত্যায় স্বামীর বিরুদ্ধে মামলা, চাকু উদ্ধার

কালীগঞ্জে সর্বত্র মাদকের রমরমা ব্যবসা / হুমকির মুখে যুবসমাজ, আতঙ্কে অভিভাবকরা

২০২৬-২৭ বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে

দেশের ১৪ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

নড়াইলে ইয়াবাসহ যুবক গ্রেফতার, ২ মাসের কারাদণ্ড

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে!

আদিতমারীতে তুচ্ছ বিরোধের জেরে সংঘর্ষ, কিশোর নিহত

X