সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

১৭টি গরু কোরবানি, ৫ হাজার মানুষের ঘরে ঈদের আনন্দ

কাগজ সংবাদ
প্রকাশ : ২৯ মে ২০২৬, ০৭:৩৫ পিএম
আপডেট : ২৯ মে ২০২৬, ০৮:০৭ পিএম
ছবি: সংগৃহীত।

পবিত্র ঈদুল আজহার আনন্দ অসহায় মানুষের সঙ্গে ভাগাভাগি করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন ‘ফারুক মোড়ল ফাউন্ডেশন’। শুক্রবার (২৯ মে) ঈদের দ্বিতীয় দিনে যশোরের বসুন্দিয়া গাইদগাছি এলাকায় বড় পরিসরে কোরবানির আয়োজন করে সংগঠনটি।

ফাউন্ডেশনের উদ্যোগে একসঙ্গে ১৭টি গরু কোরবানি দেওয়া হয়। পরে সুশৃঙ্খলভাবে এসব মাংস স্থানীয় প্রায় ৫ হাজার সাধারণ ও নিম্নআয়ের মানুষের মাঝে বিতরণ করা হয়।

বিশাল এ আয়োজন ঘিরে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি মাঠপর্যায়ে সক্রিয় ছিলেন ফারুক মোড়ল ফাউন্ডেশনের তরুণ স্বেচ্ছাসেবকরা। তাদের তত্ত্বাবধানে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সুবিধাভোগীরা মাংস সংগ্রহ করেন।

ঈদের দ্বিতীয় দিনে মাংস পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষ। মাংস নিতে আসা কয়েকজন জানান, বর্তমান বাজার পরিস্থিতিতে অনেক নিম্নআয়ের পরিবারের জন্য মাংস কেনা কঠিন হয়ে পড়েছে। এমন সময়ে ফাউন্ডেশনের এই উদ্যোগ তাদের ঈদের আনন্দ বাড়িয়ে দিয়েছে।

ফারুক মোড়ল ফাউন্ডেশনের প্রধান উদ্যোক্তা ফারুক মোড়ল বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। তিনি জানান, এবার ১৭টি গরু কোরবানি দিয়ে প্রায় ৫ হাজার মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়েছে। তবে সংগঠনের কার্যক্রম শুধু কোরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়, বছরজুড়েই বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, ফাউন্ডেশনের পক্ষ থেকে নিয়মিত দরিদ্র মানুষের মাঝে মাসিক চাল বিতরণ, ঈদে পোশাক বিতরণসহ বিভিন্ন সহায়তামূলক কর্মসূচি চালানো হচ্ছে। ভবিষ্যতেও এসব মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

স্থানীয় সুধীসমাজ ফারুক মোড়ল ফাউন্ডেশনের এই উদ্যোগের প্রশংসা করেছেন। একই সঙ্গে সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X