সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আদ-দ্বীন হাসপাতালে নবজাতক মৃত্যু ও শিশু ধর্ষণ: যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ

কাগজ সংবাদ
প্রকাশ : ২৮ মে ২০২৬, ১০:১০ এএম
আপডেট : ২৮ মে ২০২৬, ১১:১৩ এএম
ছবি: সংগৃহীত।

যশোরে আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের শাস্তি এবং শিশু ধর্ষণের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাত কর্মদিবসের মধ্যে সম্পন্ন করার দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।

পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে হাসপাতাল সংলগ্ন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় আন্দোলনকারীরা “আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ অনুসন্ধান করে দোষীদের শাস্তি দাও”, “শিশু ধর্ষণের বিচার সাত কর্মদিবসের মধ্যে সম্পন্ন করতে হবে”, “আছিয়া-ইরা-রামিসা বিচার ব্যবস্থার একি তামাশা”—এমন নানা স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক রাশেদ খানের নেতৃত্বে কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি আদ-দ্বীন হাসপাতালে একাধিক নবজাতকের মৃত্যুর ঘটনা জনমনে গভীর উদ্বেগ ও সন্দেহের সৃষ্টি করেছে। স্বাস্থ্যসেবা খাতে জবাবদিহিতার অভাব রয়েছে উল্লেখ করে তারা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং চিকিৎসা অবহেলা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

একই সঙ্গে দেশে শিশু ধর্ষণ ও নির্যাতনের ঘটনার বিচার বিলম্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, দীর্ঘসূত্রতার কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সাত কর্মদিবসের মধ্যে এসব মামলার রায় ঘোষণার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। দাবি আদায় না হলে আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারিও দেন তারা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X