সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে বিকাল ৪টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রতিমন্ত্রীর

কাগজ সংবাদ
প্রকাশ : ২৭ মে ২০২৬, ০৩:১৫ পিএম
যশোরে বিকাল ৪টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রতিমন্ত্রীর

যশোর পৌর এলাকায় ঈদের দিন বিকেল ৪টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ ও শহর পরিচ্ছন্ন করার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যশোর পৌর এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা-আবর্জনা দ্রুত ও পরিকল্পিতভাবে অপসারণের লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এই নির্দেশ দেন। বুধবার দুপুরে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় ঈদুল আযহার দিন এবং পরবর্তী সময়ে শহরকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে নানামুখী উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘ঈদুল আযহার আনন্দ উদযাপনের পাশাপাশি শহরকে পরিচ্ছন্ন রাখা আমাদের সবার নাগরিক দায়িত্ব। দ্রুততম সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করে নাগরিকদের একটি পরিচ্ছন্ন পরিবেশ উপহার দিতে হবে।’ বর্জ্য অপসারণে নির্দেশনা দিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, ঈদের দিন দুপুর ১টা থেকে বিকেল ৪টার মধ্যে পুরো যশোর শহরের সমস্ত কুরবানীর বর্জ্য অপসারণ করতে হবে। বিকেল ৪টার পর শহরের কোথাও কোনো ময়লা-আবর্জনা থাকতে পারবে না। এ সময় পরিচ্ছন্নতা কর্মীদের উৎসাহিত করতে মন্ত্রী একটি বিশেষ ঘোষণা দেন। ঈদের দিন এই বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের জন্য তিনি ব্যক্তিগতভাবে এক লাখ টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দেন। একই সাথে এই পরিচ্ছন্নতা কার্যক্রমের বার্তাটি ইমাম পরিষদের মাধ্যমে ঈদের দিন প্রতিটি ঈদগাহ ও মসজিদের খুতবায় যেন প্রচার করা হয়, সেই বিষয়েও তিনি নির্দেশনা দেন। যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। বক্তারা বর্জ্য অপসারণ কার্যক্রম সফল করতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সাধারণ পৌরবাসীকেও নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানান। সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ আলী, পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু, সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম তুহিন, হিসাবরক্ষণ কর্মকর্তা রবীন্দ্রনাথ রাহা, মোহাম্মদ হান্নান, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি মাসুদুল বারী কাক্কু ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। এছাড়াও সভায় পৌরসভার নয়টি ওয়ার্ডের ইন্সপেক্টর এবং ময়লা অপসারণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ১৩ জন কর্মচারী উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X