সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে ‘বাবলু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ ভাঙচুর: ৭৬ লাখ টাকার ক্ষতির অভিযোগে ৩ জন আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ২৭ মে ২০২৬, ০৯:৩৬ এএম
যশোরে ‘বাবলু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ ভাঙচুর: ৭৬ লাখ টাকার ক্ষতির অভিযোগে ৩ জন আটক

যশোর শহরের আরবপুর-বাঁশহাটা এলাকায় ‘বাবলু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ নামের একটি শিল্প প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগে দায়ের হওয়া মামলায় তিনজনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। মঙ্গলবার সকালে মামলার ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, যশোর সদর উপজেলার আলমনগরের জিয়াউল হক, আরবপুর এলাকার কামাল হোসেন ও একই এলাকার সায়াদ হোসেন । পরে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার এজাহার সূত্রে জানা যায়,যশোর শহরের বিবি রোড এলাকার বাবলু তালুকদার যশোরের পুরাতন কসবা মৌজার বাঁশহাটা এলাকায় ভাড়া নেওয়া ও নিজস্ব জমিতে ‘বাবলু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ নামে ওয়েলডিং ও লেদ ফ্যাক্টরি পরিচালনা করে আসছিলেন। ওই জমির একটি অংশ নিয়ে দেওয়ানী আদালতে মামলা চলমান রয়েছে। গত ২৪ মে সকাল ১১টা ১০ মিনিটে ৪০ থেকে ৫০ জনের একটি দল লোহার রড, শাবল, হাতুড়ি ও গ্রাইন্ডার মেশিন নিয়ে ঘটনাস্থলে গিয়ে সীমানা প্রাচীর ভাঙচুর শুরু করে। একপর্যায়ে তারা দুটি প্রতিষ্ঠানে প্রবেশ করে লেদ মেশিন, বিভিন্ন মালামাল, অফিস কক্ষ ও কারখানার স্থাপনা ভাঙচুর করে। বাবলু তালুকদারের দাবি, হামলাকারীরা তাকে প্রাণনাশের হুমকি দেয়। এতে তিনি ও কর্মচারীরা বাধা দিতে পারেননি। ভাঙচুরে মেশিন ও মালামালের প্রায় ৭০ লাখ টাকা এবং বৈদ্যুতিক সংযোগ ও সরঞ্জামে আরও ৬ লাখ টাকার ক্ষতি হয়। এছাড়া অফিস কক্ষের ড্রয়ার থেকে ৩ লাখ ৬০ হাজার টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X