মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

যশোরের বহিষ্কৃত যুবদল নেতা এস্কেন্দার আলী জনি আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৯:৫১ পিএম
যশোরের সমালোচিত বহিষ্কৃত যুবদল নেতা ও সাবেক প্রচার সম্পাদক এস্কেন্দার আলী জনিক আটক। ছবি: গ্রামের কাগজ

যশোরের সমালোচিত বহিষ্কৃত যুবদল নেতা ও সাবেক প্রচার সম্পাদক এস্কেন্দার আলী জনিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁও এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে আটক করে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আটকের পর তাকে যশোরে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এ উদ্দেশ্যে যশোর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ইতোমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

মঙ্গলবার বিকেলে পুলিশের একাধিক সূত্র জনিকে আটকের বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, তার বিরুদ্ধে দায়ের করা মামলার ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়েছে।

জানা গেছে, এস্কেন্দার আলী জনির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ রয়েছে। রাজনৈতিক অঙ্গনে তিনি বিভিন্ন সময়ে বিতর্কের জন্ম দিয়েছেন। বিশেষ করে যশোরের বিএনপি ও যুবদলের কয়েকজন নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব ঘটনাকে কেন্দ্র করে দলীয় অঙ্গনেও সমালোচনা তৈরি হয়।

সম্প্রতি এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ এবং সদস্য সচিব আনছারুল হক রানা। সেই মামলার ভিত্তিতেই আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করেছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয়, পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

X