সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঈদ উপলক্ষে নবান্ন সংস্থার সেমাই-চিনি বিতরণ

কাগজ সংবাদ
প্রকাশ : ২৫ মে ২০২৬, ১০:১৭ পিএম
সোমবার যশোর ঘোপ বেলতলা নবান্ন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। ছবি: গ্রামের কাগজ

পবিত্র ঈদকে সামনে রেখে যশোরে খেটে খাওয়া দিনমজুর ও অসহায় মানুষের মাঝে সেমাই-চিনি বিতরণ করেছে নবান্ন সমাজ কল্যাণ সংস্থা। সোমবার শহরের ঘোপ বেলতলায় সংস্থার কার্যালয়ে শতাধিক নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী হিসেবে সেমাই ও চিনি বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। তিনি বলেন সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে নবান্ন সমাজ কল্যাণ সংস্থা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে। আর এ জাতীয় কর্মকান্ডে তিনি সবসময় সবার পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান ও দৈনিক নতুন সকালের বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক এম আইউব। নবান্ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে ও সহ সভাপতি যোগেশ চন্দ্র দত্তের সঞ্চালনায় আলোচনা করেন সাধারণ সম্পাদক জাহিদ আহমেদ লিটন, কোষাধ্যক্ষ চৌধুরী আশরাফুল ইসলাম মিলন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর সুফিয়া বেগম, জেলা ক্রিকেটদলের সাবেক খেলোয়াড় কাজী মাহমুদ মুর্শিদ সাথী, বিশিষ্ট ব্যবসায়ী এস এম শফি, আশরাফুল ইসলাম সেলিম, শ্রমিক নেতা আবু হাসান, আবু জাফর মুকুল, ফয়সাল হক প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X