সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরের চিহ্নিত সন্ত্রাসী অনি আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৯:৫০ পিএম
যশোর শহরের শংকরপুর এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ অনিক ওরফে অনি আটক। ছবি: গ্রামের কাগজ

যশোর শহরের শংকরপুর এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ অনিক ওরফে অনি অবশেষে আটক হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের চাঁচড়া বাবলাতলা এলাকা থেকে এক সহযোগীসহ তাকে আটক করে ডিবি পুলিশ।

আটককৃত অনিক ওরফে অনি শংকরপুর বটতলা এলাকার আলতুর ছেলে এবং তার সহযোগী তানভীর শংকরপুর পশু হাসপাতাল এলাকার কাজী তারেকের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, ডিবি পুলিশের এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে একটি টিম সোমবার সন্ধ্যায় চাঁচড়া বাবলাতলা এলাকায় অভিযান চালায়। অভিযানে সেখান থেকেই অনিক ও তার সহযোগী তানভীরকে আটক করা হয়। তবে তাদের কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আটকের বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের এসআই মো. কামাল হোসেন জানান, সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং পরে বিস্তারিত জানানো হবে।

স্থানীয়রা জানান, একাধিক মামলার আসামি অনিক ও তার সহযোগীরা শংকরপুর মেডিকেল কলেজপাড়া ও বাস টার্মিনাল এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। তারা ধর্ষণ, চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং অপহরণের মাধ্যমে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন বলেও অভিযোগ রয়েছে।

এর আগে তারা মেডিকেল কলেজ রোডের ওয়াদুদ নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং সেখান থেকে মোটরসাইকেল ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করে নেয় বলে স্থানীয়রা জানান। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলাও হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X