সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

অভয়নগরের একমাত্র কোরবানির পশুর হাটে জমজমাট বেচাকেনা

ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড়
​তাওহীদ হাসান উসামা, অভয়নগর (যশোর)
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৭:১৫ পিএম
অভয়নগরের একমাত্র কোরবানির পশুর হাটে জমজমাট বেচাকেনা

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে যশোরের অভয়নগরের একমাত্র কোরবানির পশুর হাটে শুরু হয়েছে জমজমাট বেচাকেনা।

ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ক্রেতা-বিক্রেতাদের সমাগম ও দরকষাকষির ব্যস্ততা। বিশেষ করে গত শনিবার উপজেলার ঐতিহ্যবাহী নওয়াপাড়া গরুর হাটে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় এবং রেকর্ড পরিমাণ গবাদিপশু বিক্রি লক্ষ্য করা গেছে। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার আবারও বসছে এই ঐতিহ্যবাহী গরু-ছাগলের হাট।​

সরেজমিনে হাট ঘুরে দেখা যায়, বাজারে প্রচুর পশুর সরবরাহ রয়েছে। তবে ক্রেতাদের মূল আকর্ষণ দেশি জাতের মাঝারি আকারের গরুর দিকে। শেষ মুহূর্তে দাম বেড়ে যাওয়ার আশঙ্কায় অনেকেই আগেভাগেই পছন্দের পশুটি কিনে নিচ্ছেন।

হাটে আসা কয়েকজন ক্রেতা জানান, গত বছরের তুলনায় পশুর দাম এবার অনেকটাই সহনীয় ও সাধ্যের মধ্যে রয়েছে।​অন্যদিকে স্থানীয় খামারি ও বিক্রেতারা জানান, গো-খাদ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, শ্রমিকের মজুরি এবং লালন পালনসহ অন্যান্য উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার কারণে পশুর দাম কিছুটা বেশি মনে হতে পারে। তবে বাজারে পশুর পর্যাপ্ত জোগান থাকায় তারা ন্যায্য দাম পাওয়া নিয়ে আশাবাদী।

আজ হাটের পর আগামী দিনগুলোতে বিক্রি আরও কয়েক গুণ বাড়বে বলে মনে করছেন তারা। ​পশুর সার্বিক নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে অভয়নগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, কোরবানির পশুর হাটে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের মেডিকেল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। হাটে আসা পশুর স্বাস্থ্য পরীক্ষা ও নিরাপদ বেচাকেনা নিশ্চিত করতে আমরা তৎপর রয়েছি।

এবার উপজেলায় চাহিদার তুলনায় পর্যাপ্ত পশু সরবরাহ রয়েছে, তাই কোনো ধরনের ঘাটতির আশঙ্কা নেই। নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে ঈদের আগের শেষ মুহূর্ত পর্যন্ত এই বেচাকেনা আরও উৎসবমুখর হয়ে উঠবে বলে আশা করছেন হাট সংশ্লিষ্টরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X