সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শেষ মুহূর্তে বাগআঁচড়া সাতমাইল পশুহাটে জমজমাট বেচাকেনা

চাহিদার চেয়ে বেশি সরবরাহ
নাজিম উদ্দীন জনি, বাগআঁচড়া (শার্শা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৬:৫০ পিএম
শার্শার বাগআঁচড়া সাতমাইল পশুহাট

পবিত্র ঈদুল আযহার শেষ মূহূর্তে যশোরের শার্শা উপজেলার ঐতিহ্যবাহী বাগআঁচড়া সাতমাইল পশুহাটে জমে উঠেছে বেচাকেনা।দেশের দক্ষিণাঞ্চলের বৃহত্তম এই হাটটিতে প্রতিবারের মতো এবারও দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন ক্রেতা ও ব্যবসায়ীরা।

কোরবানি উপলক্ষে হাটে এখন ভিড় করছেন পশু বিক্রেতা ও ক্রেতারা। কেউ গরু ও ছাগলের দড়ি হাতে ক্রেতার জন্য অপেক্ষায়,আবার কেউ খুঁজছেন পছন্দমতো কোরবানির পশু। এই হাট থেকে জেলার চাহিদা পূরণ করে রাজধানীসহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে কোরবানিযোগ্য পশু।

শার্শা উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলায় কোরবানির জন্য প্রায় ১৬ হাজার গবাদিপশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে গরু ১৩ হাজার ১০০টি। বিপরীতে উপজেলায় চাহিদা রয়েছে ১২ হাজার ৭২৬টি পশুর। ফলে উপজেলায় কোরবানির পশুর কোনো সংকট নেই।

শার্শার বাগআঁচড়া সাতমাইল পশুহাট

উপজেলার রুদ্রপুর গ্রামের খামারি ইবাদুল ইসলাম জানান,সরকার যদি বিনা সুদে ঋণ দেয়, তাহলে আরও অনেকে এই পেশায় আগ্রহী হবে।গো-খাদ্যের দাম বেড়ে যাওয়ায় এবং প্রচণ্ড গরমে পশু পালন কঠিন হয়ে পড়েছে, তবুও তিনি পরিবার নিয়ে ব্যস্ত সময় পার করছেন গরু বিক্রির প্রস্তুতিতে।

হাটে গরু কিনতে বাগআঁচড়া বাজারের ঔষধ ব্যবসয়ী আব্দুল খালেক জানান, দাম বেশি, তবে কোরবানির জন্য গরু কিনতপ প্রস্তুতি নিয়ে এসেছেন তিনি, গরু পছন্দ হয়েছে, দাম বেশি হলেও কিনেছেন। ছাগল ব্যবসায়ী পরিতোষ কুমার জানান,বড় ছাগলের চাহিদা বেশি, তাই তিনি বিভিন্ন গ্রাম থেকে ছাগল সংগ্রহ করে হাটে নিয়ে এসেছেন ।

গরু ব্যবসায়ী ইলিয়াস হোসেন জানান, এবার হাটে গরুর সরবরাহ ভালো, দামও সন্তোষজনক।

শার্শার বাগআঁচড়া সাতমাইল পশুহাট

শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার তপু কুমার সাহা জানান,এবারের ঈদে এ উপজেলায় কোরবানির পশুর সরবরাহ চাহিদার চেয়ে বেশি। হাটে ভ্যাটেনারী মেডিকেল টিম কাজ করছে। পশুর স্বাস্থ্য পরীক্ষা, গর্ভ পরীক্ষা, অসুস্থ পশুর চিকিৎসাসহ সার্বিক মনিটরিং করা হচ্ছে।ক্যামিক্যাল ব্যবহারে মোটাতাজাকরণ করা পশু যাতে বাজারে না আসে, সেদিকেও কঠোর নজরদারি রয়েছে।

হাটের ইজারাদার কুদ্দুস আলী বিশ্বাস জানান,উপজেলা প্রশাসনের সহোযোগিতায় হাটে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।পুরা হাটটি সিসি ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে। দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় এ পশুর হাট হওয়ায় পর্যাপ্ত গরু নিয়ে খামারি ও বিক্রেতারা আসছেন। গেলো কয়েকটি হাটে ক্রেতার চাপ কম থাকলেও মঙ্গলবার শেষ হাটে বেচাকেনা অনেক বেড়ে যাবে আশা করা যাচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X