সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চাউলিয়ায় ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় কাভার্ডভ্যান চালক মাসুদুর আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ২৫ মে ২০২৬, ১১:০৪ এএম
চাউলিয়ায় ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় কাভার্ডভ্যান চালক মাসুদুর আটক

যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া ফিলিং স্টেশনের সামনে কাভার্ডভ্যান, ইজিবাইক ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। এ মামলায় কাভার্ডভ্যান চালক মাসুদুর রহমানকে আটক করেছে নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ। আটক মাসুদুর রহমান শহরের পূর্ব বারান্দীপাড়া বটতলার আলী বিশ্বাসের ছেলে।

এ ঘটনায় মামলাটি করেছেন নিহত আনোয়ার হোসেনের স্ত্রী লিপি খাতুন। তিনি অভিযোগ করে বলেন, কাভার্ডভ্যানটি বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল। তার স্বামী রিকশা চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন। শনিবার সকাল ১০টার দিকে চাউলিয়া ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানটি তার ভ্যান ও একটি ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ভ্যান ও ইজিবাইক দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তার স্বামী আনোয়ার হোসেন, যাত্রী বৃষ্টি রাণী সাহা, তার শিশুপুত্র সৌভিক সাহা এবং ইজিবাইক চালক ঘুনি পূর্বপাড়ার আইয়ুব হোসেন নিহত হন।

ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা কাভার্ডভ্যান চালককে আটক করে এবং কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়।

মামলার তদন্ত কর্মকর্তা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ইয়াসির আরাফাত জানান, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। মাসুদুর রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X