সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মণিরামপুরে চার মাদকসেবীকে জেল-জরিমানা

স্টাফ রিপোর্টার,মণিরামপুর(যশোর):
প্রকাশ : ২৪ মে ২০২৬, ১০:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

যশোরের মণিরামপুরে ইয়াবা সেবনের দায়ে চার মাদকসেবীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ভ্রাম্যমাণ আদালত তাদের দুইজনকে এক মাস করে এবং অপর দুইজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। একইসাথে আদালত তাদের মধ্যে চারজনকে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।

রোববার (২৪ মে) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার চালকিডাঙ্গা গ্রামের সোনাউল্লাহ গাজীর ছেলে নেছার উদ্দিন (৪৫), মুড়াগাছা গ্রামের মান্দার মোড়লের ছেলে আব্দুল আজিজ মোড়ল (৪০), বেগমপুর এলাকার ফারুক হোসেনের ছেলে হাসিব হোসেন (২৩) ও মাহাতাব নগরের আব্দুল মান্নানের ছেলে শাওন হোসেন (২৫)। এদের মধ্যে আব্দুল আজিজ ও নেছার উদ্দিনকে এক মাস করে এবং শাওন ও হাসিবকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) ব্রজেন্দ্রনাথ গাইন এই তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃতরা ভ্রাম্যমাণ আদালতের সামনে নিজেদের অপরাধ স্বীকার করলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন। কারাদণ্ডপ্রাপ্ত চারজনকে রাতে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X