মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
আসন্ন ঈদুল আযহা

গরমে সুতি কাপড়ের চাহিদা শীর্ষে বেশি বিক্রি শিশুদের পোশাক

মিনা বিশ্বাস
প্রকাশ : ২৪ মে ২০২৬, ১০:০২ পিএম

এক সময় ছিল যখন ঈদুল ফিতরের পাশাপাশি ঈদুল আযহাতেও লোকে কেনাকাটা করতো। সামর্থ্য অনুযায়ী যে যার মতো করে এ ঈদটিতেও জামা, কাপড়, জুতা স্যান্ডেল, কসমেটিকস কিনতো। এখন আর তেমন দেখা যায় না। কথাগুলো বলেন মোল্লাপাড়ার জাহানারা বেগম। ঘোপ এলাকার কনক রেজা বলেন, এ ঈদে কারো জন্য কেনাকাটা না করলেও বাড়ির শিশুদের জন্য কিনতেই হয়। তাই প্রতি ঈদেই কেনাকাটা করি। ফরিদপুরের রোজিনা রিপা বলেন, যশোরে এসেছি আত্মীয় বাড়িতে, এখানে এসে মনে হলো কিছু কিনি। বাড়ির শিশুদের জন্যই মূলত বাজারে আসা। খালধার রোড এলাকার রীমা পারভিন বলেন, এ ঈদে কোরবানিটাই মূল আয়োজন, তবে স্বল্প বাজেটের মধ্য কিছু পোশাক কেনার ইচ্ছা আছে, সুতির পোশাকই কিনবো এমন ভাবনা আছে। চলছে উৎসবের আমেজ, তিনদিন পর ঈদুল আযহা। মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম আর জমকালো আরেক উৎসব ঈদুল আযহা। প্রধানত পশু কোরবানিই এ উৎসবে সকলের আগ্রহের কেন্দ্রে থাকলেও, এ ঈদেও চলে অল্প বিস্তর কেনাকাটা। সে ব্যস্ততা ঈদুল ফিতরের মতো দেখা না গেলেও পশু কোরবানির পাশাপাশি শৌখিন মানুষ ছোটেন বিপণীবিতানে। ঈদ উপলক্ষে যশোর শহরের বিভিন্ন প্রান্তের বিপণীবিতানগুলোতে সাজসজ্জা করা হয়েছে। পোশাক, জুতা স্যান্ডেল, কসমেটিকস কিনছেন শৌখিন মানুষ। প্রচন্ড গরম আর উৎসব সব মিলিয়ে সুতি পোশাক আর হালকা জুতা স্যান্ডেলেই ভরসা করছেন বিভিন্ন শ্রেণির ক্রেতারা। তবে কেনাকাটার শীর্ষে রয়েছে শিশুদের পোশাক।

ঈদুল ফিতরের মতো বেচাকেনা না হলেও যা বিক্রি হচ্ছে তার মধ্য শিশুদের পোশাকের বিক্রিই বেশি এমনটাই বলছেন বিক্রেতারা। শহরের কাপুড়িয়াপট্টি, সিটি প্লাজা, জেস টাওয়ার, মুজিব সড়কের ফ্যাশন হাউজ, জেলা পরিষদ সুপার মার্কেট, হাটচান্নি মার্কেটসহ বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে ঈদের কেনাকাটা।

পোশাকের দরদাম: শিশুদের পোশাক: বিভিন্ন মার্কেটে শিশুদের ফ্রক ও স্কার্ট ৫০০ থেকে ৪,০০০ টাকা, সারারা-গারারা ও গাউন ৮০০ থেকে ১০,০০০ টাকা, শার্ট ও গেঞ্জি ২৫০ থেকে ২,৫০০ টাকা এবং জিন্স প্যান্ট ৩৫০ থেকে ২,৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

তরুণী ও নারীদের পোশাক: থ্রি-পিস মিলছে ৬০০ থেকে ১২,০০০ টাকায়। এছাড়া সারারা, গারারা ও লেহেঙ্গা পাওয়া যাচ্ছে ২,৫০০ থেকে ১৫,০০০ টাকার মধ্যে। শাড়ি: সুতি, বাটিক ও টাঙ্গাইল শাড়ি ৩৫০ থেকে ২,৫০০ টাকা; জামদানী, মসলিন ও কাতান ১,০০০ থেকে ২৫,০০০ টাকা এবং কাঞ্চিভরম, গাদোয়াল ও বেনারসি শাড়ি ৩,০০০ থেকে ৩০,০০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। যশোরের স্থানীয় হাতের কাজের সুতি ও সিল্ক শাড়ি মিলছে ১,৫০০ থেকে ৫,০০০ টাকায়।

পুরুষদের পোশাক: পাঞ্জাবী ৫০০ থেকে ৪,৫০০ টাকা, শার্ট ও টি-শার্ট ৩০০ থেকে ৩,১৯০ টাকা এবং জিন্স ও গ্যাবাডিন প্যান্ট ৫০০ থেকে ৪,৯০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।

জুতা ও কসমেটিকস: ব্র্যান্ড ও নন-ব্র্যান্ডের শোরুমগুলোতে জুতা এবং প্রসাধন সামগ্রীর দোকানেও ভিড় লক্ষ্য করা গেছে।

পাদুকা: বাটা, অ্যাপেক্স ও লোটোসহ বিভিন্ন দোকানে মেয়েদের জুতা-স্যান্ডেল ৩৯০ থেকে ৫,০০০ টাকা, পুরুষদের জুতা ৪৯৯ থেকে ৫,০০০ টাকা এবং শিশুদের জুতা ৩৫০ থেকে ২,৫৯০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

কসমেটিকস ও গহনা: চুড়িপট্টি, জেস টাওয়ার ও সিটি প্লাজায় ঈদের আবশ্যকীয় উপাদান মেহেদি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকায়। এছাড়া লিপস্টিক, নেইলপলিশ ও মেকআপ সামগ্রী ৫০ থেকে ২,৫০০ টাকা এবং ইমিটেশনের বিভিন্ন গহনা ২০ থেকে ৩,০০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।

ব্যবসায়ীরা জানান, ঈদুল ফিতরের তুলনায় এই ঈদে বেচাকেনা কিছুটা কম এবং ক্রেতারা একটু দেরিতেই বাজারে আসেন। তবে সরকারি ছুটি শুরু হলে আগামী দুই-তিন দিনে বিক্রি আরও জমজমাট হবে বলে আশা করছেন তারা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

যশোরে স্ত্রী হত্যায় স্বামীর বিরুদ্ধে মামলা, চাকু উদ্ধার

কালীগঞ্জে সর্বত্র মাদকের রমরমা ব্যবসা / হুমকির মুখে যুবসমাজ, আতঙ্কে অভিভাবকরা

২০২৬-২৭ বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে

দেশের ১৪ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

নড়াইলে ইয়াবাসহ যুবক গ্রেফতার, ২ মাসের কারাদণ্ড

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে!

আদিতমারীতে তুচ্ছ বিরোধের জেরে সংঘর্ষ, কিশোর নিহত

X