সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে জুয়ার আসরে পুলিশের হানা, চার জুয়ারি আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ২৪ মে ২০২৬, ০১:২৬ পিএম
যশোরে জুয়ার আসরে পুলিশের হানা, চার জুয়ারি আটক

যশোর সদর উপজেলার মালঞ্চি এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে চার জুয়াড়িকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

শনিবার রাত সাড়ে ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত এ অভিযান চলে। আটককৃতরা হলেন, শহরের আরএন রোডের বাসিন্দা ঝালকাটি জেলার রাজাপুর উপজেলার রোলা মোল্লাবাড়ি গ্রামের মৃত রাশেদ মোল্লার ছেলে তোফাজ্জেল মোল্লা টুকু এবং একই উপজেলার জীবনদাসকাঠী গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে নাছির উদ্দিন।

তারা দুজনেই শহরের আরএন রোডে বসবাস করেন। অপর দুইজন হলেন, সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা বল্ডফিল্ড এলাকার শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ জাকির হোসেন এবং যশোর সদর উপজেলার শাততলা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে নূরে আলম সিদ্দিকী মিন্টু।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান, তদন্ত ওসি কাজী বাবুল এবং ওসি অপারেশন মমিনুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে মালঞ্চি এলাকার মফিজের বাড়িতে অভিযান চালানো হয়। প্রকাশ্যে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় হাতেনাতে চারজনকে আটক করা হয়।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন জুয়াড়ি পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে জুয়ার বোর্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X