মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

যশোরজুড়ে মাদকবিরোধী অভিযানে দুই নারীসহ আটক ১২

ইয়াবা-গাঁজা-ফেনসিডিল উদ্ধার
কাগজ সংবাদ
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৩:০০ পিএম
যশোরজুড়ে মাদকবিরোধী অভিযানে দুই নারীসহ আটক ১২

যশোরের বিভিন্ন এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ইয়াবা,গাঁজা ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও দুই নারীসহ ১২ জনকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে বিভিন্ন সময়ে এসব অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার রাত ১০টার দিকে শহরের চাঁচড়া রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত নারী মাদক ব্যবসায়ীকে আটক করে যশোর কোতোয়ালি থানা পুলিশ। আটককৃতরা হলেন রেলগেট রায়পাড়া এলাকার নজর আলীর স্ত্রী রওশন আরা এবং একই এলাকার পারু বেগম।

পুলিশ জানায়, রওশন আরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার ছেলে রকি এলাকায় চিহ্নিত ছিনতাইকারী ও মাদক কারবারি হিসেবে পরিচিত। রায়পাড়া এলাকায় সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।

অপরদিকে ডিবি যশোরের একটি টিম চৌগাছা থানার পুড়াপাড়া মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফারুক হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ফারুক মৃত মোহাম্মদ আলীর ছেলে। এছাড়া জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার চূড়ামনকাঠি আম বটতলা বাজার ও জগহাটি রুহুলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে শামীম রেজা (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে ৩০ বোতল অবৈধ উইন সেরেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়। আটক শামীম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ভাটপাড়া গ্রামের মন্তাজ মৃধার ছেলে।

শার্শা থানা পুলিশের এসআই মোস্তাক আহামেদের নেতৃত্বে আমলাই এলাকায় অভিযানে আবু সাঈদ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ,একটি ব্যাটারিচালিত ভ্যান এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৮৪০ টাকা জব্দ করা হয়। তবে অভিযানের সময় অপর আসামি ইসমাইল হোসেন বেকা পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। আটক আবু সাঈদ আমলাই পশ্চিমপাড়া এলাকার আব্দুল হামিদ মোল্যার ছেলে।

এদিকে চৌগাছায় হুদা চৌগাছা গ্রামের একটি কলাবাগানে অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবাসহ ইকরামুল (৩০) নামে এক যুবককে আটক করেছে চৌগাছা থানা পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ইকরামুল মৃত কাঞ্চনের ছেলে।

ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠ এলাকা থেকে গাঁজা কেনাবেচার অভিযোগে রাসেল মিয়া ও আসিফ আলী নামে দুই ব্যক্তিকে আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ।

অন্যদিকে জেলার বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজার সরকারি খাদ্য গুদামের উত্তর পাশে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার রাত ১১ টার দিকে অভিযানে আটক হন জহিরুল হক তুহিন (৩০) ও রাহুল বিশ্বাস (২০)। ডিবি সূত্র জানায়,জহিরুল হক তুহিনের পকেট থেকে ৪০০ পিস এবং রাহুল বিশ্বাসের পকেট থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক তুহিন যশোর সদর উপজেলার মনোহরপুর (ইছালী) এলাকার ইসরাইল বিশ্বাসের ছেলে এবং রাহুল বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজার এলাকার পান্নু বিশ্বাসের ছেলে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X