সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
যশোরে তিন দিনব্যাপী বই মেলার উদ্বোধন

নতুন প্রজন্মদের বইমুখি করতে চান প্রধানমন্ত্রী : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কাগজ সংবাদ
প্রকাশ : ২২ মে ২০২৬, ১০:১৯ পিএম
শুক্রবার যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির সামনে বইমেলার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: গ্রামের কাগজ

নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে যশোরে তিন দিনব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবাৃর বিকালে ‘যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি প্রাঙ্গনে এই বই মেলার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এসময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘মানুষকে পাঠাগারমুখী করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। নতুন প্রজন্মদের বইমুখি করতে চান প্রধানমন্ত্রী। তাই তিনি বিশ্ব সাহিত্য কেন্দ্রের আবু সাঈদ স্যারের সাথে কয়েক দফা বৈঠক করেছেন। কিভাবে শিক্ষার্থীদের স্কুল থেকেই বইপড়ার আগ্রহ তৈরি করা যায় সেই পরিকল্পনা বা উদ্যোগ নিচ্ছে সরকার।’ অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, ‘নিজেকে পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে তুলতে হলে শুধুমাত্র পাঠ্যপুস্তক পড়ে এই পৃথিবীর চ্যালেঞ্চ মোকাবেলা করা সম্ভব না। পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে তুলতে হলে খেলাধুলা সাংস্কৃতিক কর্মকান্ডে অংশ নিতে হবে। বিভিন্ন ভাষার উপর, দেশ বিদেশের ইতিহাস সংস্কৃতির জ্ঞান অর্জন করতে হবে। আর এই সকল কিছুর একমাত্র মাধ্যম হলো বই।’

দুই শতাব্দির প্রাচীন যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির স্মৃতিচারণ করে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাচীন যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি উন্নয়নে সরকার উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই লাইব্রেরি পরিদর্শন করেছেন। তিনি প্রতিষ্ঠানটির ঐতিহ্যে সম্পর্কে জেনেছেন, দুর্লভ সংগ্রহ সরেজমিনে প্রত্যক্ষ করেছেন। তিনি বই মেলা আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে এসব দুর্লভ বই দেখাতে নির্দেশনা দিয়েছেন। এর মাধ্যমে বই পড়ার প্রতি নতুন প্রজন্মের ভিতরে আগ্রহ সৃষ্টি হবে। এই পাবলিক লাইব্রেরি উন্নয়নে সরকার ৭৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন বলেও জানান তিনি।’

এসময় প্রতিমন্ত্রী দুই শতাব্দির প্রাচীন যশোর ইনস্টিটিটিউট পাবলিক লাইব্রেরি ডিজিটাল করার প্রতিশ্রুতি দেন। যাতে করে পাঠ্যপুস্তকের সঙ্গে পাঠক ডিজিটাল মাধ্যমেও বই পড়তে পারে।’

বই পড়ার মধ্যে দিয়ে যে আনন্দ রয়েছে সেই আনন্দ যেন খুঁজে পান সেই ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অতিথি ছিলেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা ও যশোর শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু। পরে প্রতিমন্ত্রী অতিথিদের নিয়ে বই মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। জেলা প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপী এই বই মেলার চলবে ২৪ মে পর্যন্ত। আয়োজকরা জানান, উদ্বোধনের পর প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বই প্রদর্শনী ও বিক্রয় চলবে। মেলায় কবিতা আবৃত্তি, বই পড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। এদিকে, দীর্ঘদিন পর যশোরের এই বইমেলাকে ঘিরে যশোরের কবি-সাহিত্যিকদের মিলনমেলায় পরিণত হয়। তীব্র গরমেও প্রথম দিনেই পাঠক ও বই প্রেমী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X