সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জমি রেজিস্ট্রি না করে টাকা আত্মসাতের অভিযোগ

কাগজ সংবাদ
প্রকাশ : ২২ মে ২০২৬, ০৮:৩১ পিএম
প্রতীকী ছবি

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে জমি বিক্রির নামে ৬৯ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বালিয়া ভেকুটিয়া গ্রামের আব্দুর রহমান। অভিযুক্ত করা হয়েছে রঘুরামপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোকাদ্দেস আলীকে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মোকাদ্দেস আলী তার নিজের মালিকানাধীন সাড়ে ৩৪ শতক জমি বিক্রির প্রস্তাব দেন আব্দুর রহমানকে। পরে উভয় পক্ষের মধ্যে ৬৯ লাখ ৫০ হাজার টাকায় জমি বিক্রির চূড়ান্ত চুক্তি হয়। ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত বিভিন্ন সময়ে নগদ ও ব্যাংকের মাধ্যমে অভিযুক্ত মোকাদ্দেস আলীকে মোট ৬৯ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

এরপর গত ১২ মার্চ যশোর রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রির জন্য দলিল প্রস্তুত করা হলেও অভিযুক্ত ব্যক্তি দলিলে স্বাক্ষর না করে সেখান থেকে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে একাধিকবার সময় দিলেও তিনি জমি রেজিস্ট্রি না করায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ওই শালিশেও তিনি উপস্থিত হননি।

ভুক্তভোগীর অভিযোগ, জমির দাম বৃদ্ধি পাওয়ায় এখন তারা হয় জমি রেজিস্ট্রি অথবা বর্তমান বাজারমূল্য অনুযায়ী টাকা ফেরত চান। কিন্তু মোকাদ্দেস আলী বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করছেন এবং হুমকি-ধমকিও দিচ্ছেন বলে দাবি করা হয়েছে। বাধ্য হয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X