রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
নির্বাচনী অঙ্গীকার পূরণে অমিত

রাস্তা-ড্রেন উন্নয়নে ১১ কোটি টাকার কাজ

কাগজ সংবাদ
প্রকাশ : ২২ মে ২০২৬, ০৭:৪৯ পিএম
যশোর পৌর এলাকার নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত। ছবি: গ্রামের কাগজ

যশোর পৌর এলাকার দুইটি গুরুত্বপূর্ণ সড়ক, ড্রেন ও স্ট্রিট লাইট নির্মাণ কাজের উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি। প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যশোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চাতালের মোড় থেকে খুলনা মহাসড়ক পর্যন্ত রাস্তা, ড্রেন ও স্ট্রিট লাইট নির্মাণ এবং ৬ নম্বর ওয়ার্ডের রায়পাড়া তেতুলতলা এলাকার রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, পৌর প্রশাসক রফিকুল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এসব উন্নয়ন প্রকল্প তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ। তিনি আশা প্রকাশ করে বলেন, কাজগুলো সম্পন্ন হলে সাধারণ মানুষের ভোগান্তি অনেক কমবে এবং আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতাও উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।

তিনি আরও জানান, যশোর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে কাঠেরপুল ব্রিজ সম্প্রসারণ এবং গরীব শাহ থেকে ঘোপ নওয়াপাড়া সড়ক পর্যন্ত নতুন একটি ব্রিজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ সময় সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X