সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরের মণিরামপুরে ভূমি অফিস চত্বরে অবৈধ নাগরদোলা ব্যবসার অভিযোগ

জাহাঙ্গীর আলম ও সানোয়ার হোসেন তিতু, মণিরামপুর (যশোর)
প্রকাশ : ২২ মে ২০২৬, ০৭:১০ পিএম
যশোরের নেহালপুরে ভূমি অফিসের পাশে নাগরদোলা স্থাপন করে ব্যবসার অভিযোগ উঠেছে।

যশোরের মণিরামপুর উপজেলার নেহালপুর ভুমি অফিসের মাত্র পাঁচ গজ দুরে চত্বর দখল করে নৌকার নাগরদোলা স্থাপন করে অবৈধভাবে লাখ লাখ টাকার ব্যবসা করার অভিযোগ উঠেছে। কোনো ধরনের প্রশাসনিক অনুমোদন ছাড়াই নাগরদোলার আয়োজন করায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। অভিযোগ উঠেছে, স্থানীয় আব্দুল হান্নান শান্তা নামে এক ব্যক্তি প্রশাসনিক ও এক শ্রেনীর বখাটেদের সুবিধা দিয়ে ঈদ মেলা উপলক্ষে এ ব্যবসা করে যাচ্ছে। ঈদ মেলায় শিশুদের বিনোদনের আড়ালে অশ্লীল নানা কর্মকান্ড চলে বলে স্থানীয়রা দাবী করেছেন।

স্থানীয়দের অভিযোগে জানা গেছে, গত ঈদুল ফিতরের আগে নেহালপুর ভুমি অফিসের মাত্র পাঁচ গজ দুরে চত্বর দখল করে ১০ লাখ টাকা ব্যয় করে নৌকার নাগরদোলা স্থাপন করে স্থানীয় আব্দুল হান্নান শান্তা নামে এক ব্যক্তি।

অভিযোগ উঠেছে, ভুমি অফিস চত্বরে প্রশাসনিক কোনো ধরনের অনুমোদন ছাড়াই মাঠ দখল করে নৌকার এ নাগরদোলা স্থাপন করা হলেও স্থানীয় ভুমি কর্মকর্তা-কর্মচারীরা আব্দুল হান্নান শান্তাকে কোন বাঁধা দেয়নি।

জানা গেছে, গত ঈদুল ফিতরের দিন হতে ২দিন চলে এ নাগরদোলা। প্রতিজন শিশু-কিশোর ৫০ টাকা ফি দিয়ে এক রাইডে ৩০থেকে ৪০জন একসঙ্গে দোলনায় চড়ানো হয়। প্রতিটি রাইড মাত্র ৫মিনিট স্থায়ী হয়। আর প্রতি রাইডের জন্য তার প্রায় ২ হাজার টাকা আয় হয়। এক ঘন্টায় ১২ রাইডে তার আয় হয় ২৪ হাজার টাকা।

যশোরের নেহালপুরে ভূমি অফিসের পাশে নাগরদোলা স্থাপন করে ব্যবসার অভিযোগ উঠেছে।

প্রতিদিন ৭ ঘন্টা চলে এই দোলনা। তাতে করে এই দোলনার ব্যবসা করে দিনে আয় হয় প্রায় ৩ লাখ টাকা। সেই হিসেবে গত ঈদে ২দিনে শান্তা আয় হয় প্রায় ৬ লাখ টাকা। তবে গতবার দোলনায় আয় টাকার একটি অংশ স্থানীয় প্রশাসনিক ও এক শ্রেনীর বখাটের দিয়ে খুশি করে রেখেছে বলেও প্রচার রয়েছে। যার কারনে ভুমি কর্মকর্তা শাহাদাৎ হোসেনের রহস্যজনক ভুমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

এ ব্যাপারে জানতে চাইলে আব্দুল হান্নান শান্তা ভুমি অফিসের মাঠ দখল করার কথা অস্বীকার বলেন, নায়েবের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়ে কিছু দিনের জন্য নাগরদোলাটি স্থাপন করেছি। এখন একটু সমস্যা হচ্ছে, কিছু দিনের মধ্যে ওই জায়গা থেকে দোলনা সরিয়ে নিবেন।

স্থানীয় ভুমি কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, বিষয়টি আমি জানার পর দোলনাটি উচ্ছেদের জন্য এসিল্যান্ড স্যারের নিকট চিঠি দিয়েছি। দুই এক দিনের মধ্যে সরিয়ে নেওয়ার কথা রয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহিন দায়ান আমিন বলেন, ইতিমধ্যে দোলনাটি সরিয়ে নেওয়ার জন্য ওই ব্যক্তিকে চিঠি দেওয়া হয়েছে। ঈদের আগেই তিনি সরিয়ে নিবেন বলে জানিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X