সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সংস্কারকৃত ভবনে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন

শামিনুর রহমান (রোহিতা) মনিরামপুর থেকে
প্রকাশ : ২১ মে ২০২৬, ০৯:২৩ পিএম
ছবি-প্রতিনিধি

যশোর জেলার খেদাপাড়া বাজার শাখার সংস্কারকৃত ভবনে আধুনিক ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় রাষ্ট্রায়ত্ত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকালে খেদাপাড়া বাজার শাখা কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাধারণ গ্রাহকদের অংশগ্রহণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় কৃষি ব্যাংকের আধুনিক ব্যাংকিং কার্যক্রম, গ্রাহকসেবা বৃদ্ধি এবং নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বাংলাদেশ কৃষি ব্যাংক খেদাপাড়া বাজার শাখার ব্যবস্থাপক মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি ব্যাংক বিভাগীয় কার্যালয়, খুলনার মহাব্যবস্থাপক মোঃ আবু হাশেম মিয়া।

বাংলাদেশ কৃষি ব্যাংকের ঊর্ধ্বতন মুখ্য কর্মকর্তা যশোরের জনাব বনি আমিনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক যশোর মোঃ এনায়েত করিম, সহকারী মহাব্যবস্থাপক (আঞ্চলিক নিরীক্ষা কার্যালয়, যশোর) এস এম শামীম রেজা, খেদাপাড়া বাজার শাখার দ্বিতীয় কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা) মোঃ মিজানুর রহমান ইভান এবং কর্মকর্তা মোঃ শেখ মিরাজ উদ্দীন।

এ সময় খেদাপাড়া বাজারের ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, বিপুল সংখ্যক গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবু হাশেম মিয়া বলেন, “বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষি, কৃষক ও গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ব্যাংকটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেদাপাড়া বাজার শাখা দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষের আস্থা অর্জন করেছে। সংস্কারকৃত ভবনে আধুনিক সুযোগ-সুবিধা চালুর মাধ্যমে গ্রাহকসেবার মান আরও বৃদ্ধি পাবে।”

তিনি আরও জানান, খেদাপাড়া বাজার শাখায় একটি এটিএম বুথ স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম আরও সম্প্রসারণ করে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সংস্কারকৃত ভবনে ব্যাংকিং কার্যক্রম চালুর ফলে শাখার কাজের গতি বাড়বে এবং গ্রাহকরা আরও দ্রুত ও স্বাচ্ছন্দ্যে আধুনিক ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X