সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

স্বর্ণ চোরাচালার মামলায় বেনাপোলের লিয়াকত আলীর যাবজ্জীবন কারাদণ্ড

কাগজ সংবাদ
প্রকাশ : ২১ মে ২০২৬, ০৯:২১ পিএম
ছবি-গ্রামের কাগজ

স্বর্ণ চোরাচালানের মামলায় লিয়াকত আলী বাবু নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে যশোরের একটি আদালত। এ মামলার অপর আসামি জিয়াউর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে। বুধবার অতিরিক্ত দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল-৪-এর বিচারক ওয়াসিম শেখ এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত লিয়াকত বেনাপোলের দক্ষিণ দৌলতপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি বর্তমানে কারাগারে আটক আছেন।

মামলার অভিযোগে জানা যায়, ২০১৫ সালের ২১ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের দৌলতপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা গ্রামের একটি কাঁচা রাস্তায় অবস্থান নেন। এ সময় ভারতের দিকে যাওয়ার পথে সন্দেহজনকভাবে লিয়াকত আলীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় বেল্টের সঙ্গে বাঁধা ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন ছিল ১১ ভরি। এ ঘটনায় বিজিবির সুবেদার আব্দুল জলিল বাদী হয়ে আটক লিয়াকত ও পলাতক জিয়াউরের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় চোরাচালান দমন আইনে মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শরিফ হাবিবুর রহমান লিয়াকত আলী বাবুকে অভিযুক্ত করে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় অপর আসামি জিয়াউর রহমানের অব্যাহতি চেয়ে আদালতে চার্জশিট দাখিল করেন। তবে চার্জ গঠনের সময় আদালত দুজনকেই অভিযুক্ত করে চার্জ গঠন করেন।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামি লিয়াকত আলী বাবুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। অপর দিকে এ মামলার অপর আসামি জিয়াউর রহমানের খালাস প্রদান করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X